Author
২০ অগাস্ট ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচন শুরু, প্রথমে ভোট দিলেন হাফিজ উদ্দিন আহমদ ও তারেক রহমান

৩৫ বছর পর এবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমেই ভোট দেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এই নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে—বিএনপির সদ্যসাবেক মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি নিজেও ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণের দিন তাঁর সংসদীয় আসন শূন্য হবে। বেলা দুইটার আগেই তিনি সংসদে এসে পৌঁছেছেন। অন্যদিকে অলি আহমদ সংসদ সদস্য নন। তাই তিনি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

বেলা দুইটায় সংসদকক্ষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ডাকা বৈঠক শুরু হয়। শুরুতে সংসদকক্ষের মাইকের কিছুটা গোলযোগ দেখা দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই তা সমাধান হয়।

এরপর এই নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার সংসদ সদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী ভোটের মাধ্যমে আজ সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করবেন। নির্বাচনী কর্তা হিসেবে তিনি এই বৈঠকে সংসদ সদস্যদের স্বাগত জানাচ্ছেন।

সিইসি বলেন, এই নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলা নামের আদ্যক্ষর অনুযায়ী প্রথম প্রার্থী অলি আহমদ। তাঁর প্রস্তাবক শফিকুর রহমান (বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির), সমর্থক আবদুল্লাহ আল আমিন (এনসিপির সংসদ সদস্য)। দ্বিতীয়জন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রস্তাবক আবদুল মঈন খান, সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।

১৯৯১ সালের আইন ও বিধিমালা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানের পদ্ধতি সংসদ সদস্যদের উদ্দেশে ব্যাখ্যা করেন সিইসি। এরপর ভোটগ্রহণ শুরু হয়।

শুরুতেই ভোট দেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর অন্য সংসদ সদস্যরা ভোট দিতে শুরু করেন। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে হবে গণনা। গণনা শেষে সংসদকক্ষেই ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা সিইসি এ এম এম নাসির উদ্দিন। পরে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের জয় কার্যত নিশ্চিত। তবু একাধিক প্রার্থী থাকায় এবার রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। পদটি শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে বৈঠক

বর্তমানে সংসদের অধিবেশন চলমান নেই। তাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের আলাদা বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করার পাশাপাশি নির্বাচন পরিচালনা করছেন সিইসি।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়। ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন সংসদ সদস্যরা। নতুন রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

সংসদ সদস্যরা প্রথমে ব্যালট পেপারের মুড়ি অংশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে আবার পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। ব্যালট বক্সে ফেলবেন।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে এই নির্বাচনের ভোটার। তাঁদের ভোট দেওয়ার জন্য সংসদকক্ষে আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে।

২৫০ বনাম ৯০

১৯৯১ সালে বাংলাদেশে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সে বছর রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়েছিল। পরবর্তী সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন।

সংরক্ষিত ৫০টি নারী আসনসহ জাতীয় সংসদে মোট আসন ৩৫০। তবে আদালতের নির্দেশের কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। ফলে এই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্য ২৪৭ জন। দলটির মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের একজন করে সংসদ সদস্য রয়েছেন। সেই হিসাবে বিএনপি জোটের আসন ২৫০টি।

অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের সংসদ সদস্য ৯০ জন। তাঁদের মধ্যে জামায়াতের ৭৭ জন এবং জামায়াতের সমর্থনে নির্বাচিত জাগপার একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আটজন, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন ও খেলাফত মজলিসের একজন সদস্য রয়েছেন। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এবং স্বতন্ত্র আটজন সদস্য রয়েছেন বর্তমান সংসদে।

বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত। তবে দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করতে হচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি