Author
২১ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মহিলা ক্রীড়া সংস্থার নেতৃত্বে রাখী-লিলি

নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পদাধিকারবলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসকের স্ত্রী রেজেকা পারভীন রাখী এবং সাধারণ সম্পাদক হয়েছেন জেলা উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক তানজীন চৌধুরী লিলি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, এর আগে গত ৬ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে পদাধিকারবলে সহসভাপতি হয়েছেন জেলা পুলিশ সুপারের স্ত্রী রুমানা ইসলাম ও মহিলা দল নেত্রী রেহানা পারভীন ববি। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফারিয়া তাসনীম তিথি এবং কোষাধ্যক্ষ হয়েছেন ছন্দা মাজহার। সদস্য হিসেবে রয়েছেন খন্দকার মাহবুবা, মাহবুবা খাতুন লাইজু ও নাদিরা ইয়াসমীন রিতা।

জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনপত্রে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অর্পিত ক্ষমতাবলে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এ অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে।

পত্রে আরও উল্লেখ করা হয়, অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে বর্ণিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা করবে।

নতুন কমিটি গঠনের মাধ্যমে ময়মনসিংহে নারী ক্রীড়া কার্যক্রম আরও সংগঠিত করার পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি