Author
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সপ্তাহখানেক আগে মেয়েদের এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ দল। এবার এশিয়ান গেমসের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে বাধা ভারত। আজ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রতিবেশী দেশটি।

জাপানের করোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ওভারে জাপানি ব্যাটাররা সুবিধা করতে না পেরে মাত্র ৫৭ রান সংগ্রহ করতে সক্ষম হন। জবাবে জয়ের জন্য সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয় মেয়েরা।

বাংলাদেশ দলের সেমিফাইনালে ওঠার পথটা ছিল কিছুটা ভিন্ন। কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় (বাংলাদেশ ১০ম, চীন ৩৬তম) সরাসরি শেষ চারে নাম লেখায় নিগার সুলতানার দল।

২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। এশিয়া কাপের সেমিফাইনালে আগে ব্যাট করে ভারত ১৪৯ রান তুলেছিল। জবাবে বাংলাদেশ ১০৯ রানে থেমে যায়। ৪০ রানের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগ্রেসদের। ভারত পরে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় ৩২ রুটে চলবে কোম্পানির বাস

১

রাজশাহীতে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

২

শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

৩

ময়মনসিংহে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

৪

ভালুকায় ৬৮ মণ্ডপে দুর্গাপূজা, সীমান্তে বাড়তি নিরাপত্তা

৫

নালিতাবাড়ীতে ইয়াবাসহ চারজন আটক

৬

ইটনায় এনসিপির দুই নেতা স্থায়ী বহিষ্কার

৭

ড্রাম বিস্ফোরণে কেঁপে উঠল তাড়াইল উপজেলা চত্বর

৮

দুর্গাপুরে দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময়

৯

মদনে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১১

কলমাকান্দায় আবারও ২ রোহিঙ্গার এনআইডি তৈরি

১২

টিফিনের সময় স্কুলের পাশে বজ্রপাত, ৭ শিক্ষার্থী আহত

১৩

৩৯ বিজিবির অভিযানে শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ

১৪

ভোজ্যতেলে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে কিশোরগঞ্জে সভা

১৫

নান্দাইলে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

ময়মনসিংহে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

১৭

মুক্তাগাছায় জেলা পরিষদের প্রকল্পের চেক বিতরণ

১৮

ফ্যামিলি কার্ডের টিপসই দিয়ে কাবিননামা তৈরির অভিযোগ

১৯

ময়মনসিংহে যুবককে গুম করে চাঁদা দাবি, এসআইয়ের বিরুদ্ধে মামলা

২০
শিরোনামঃ