Tawfik
৯ অক্টোবর ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তাগাছায় জেলা পরিষদের প্রকল্পের চেক বিতরণ

মুক্তাগাছা প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার মুক্তাগাছা জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ ময়মনসিংহের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে ডাকবাংলো চত্বরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৬-২০২৭ অর্থবছরে মুক্তাগাছা উপজেলার অসহায়, দুস্থ ও অসচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও প্রকল্পের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। এ ছাড়া বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু।

জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আগের মতো চুপিচুপি কোনো প্রকল্পের কাজ জেলা পরিষদে হবে না। প্রয়োজনে সরেজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে উন্নয়নমূলক কাজ তদারকি করা হবে।’

তিনি আরও বলেন, জেলা পরিষদকে জনসম্পৃক্ত, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করে জনগণের কাছে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে বিভিন্ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাস ধরে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জেলা পরিষদের তথ্যমতে, অনুষ্ঠানে ১৮টি প্রকল্পের বিপরীতে মোট ১৩ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ ছাড়া তিনজন অসহায় ব্যক্তির মধ্যে মোট ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় ৩২ রুটে চলবে কোম্পানির বাস

১

রাজশাহীতে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

২

শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

৩

ময়মনসিংহে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

৪

ভালুকায় ৬৮ মণ্ডপে দুর্গাপূজা, সীমান্তে বাড়তি নিরাপত্তা

৫

নালিতাবাড়ীতে ইয়াবাসহ চারজন আটক

৬

ইটনায় এনসিপির দুই নেতা স্থায়ী বহিষ্কার

৭

ড্রাম বিস্ফোরণে কেঁপে উঠল তাড়াইল উপজেলা চত্বর

৮

দুর্গাপুরে দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময়

৯

মদনে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১১

কলমাকান্দায় আবারও ২ রোহিঙ্গার এনআইডি তৈরি

১২

টিফিনের সময় স্কুলের পাশে বজ্রপাত, ৭ শিক্ষার্থী আহত

১৩

৩৯ বিজিবির অভিযানে শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ

১৪

ভোজ্যতেলে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে কিশোরগঞ্জে সভা

১৫

নান্দাইলে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

ময়মনসিংহে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

১৭

মুক্তাগাছায় জেলা পরিষদের প্রকল্পের চেক বিতরণ

১৮

ফ্যামিলি কার্ডের টিপসই দিয়ে কাবিননামা তৈরির অভিযোগ

১৯

ময়মনসিংহে যুবককে গুম করে চাঁদা দাবি, এসআইয়ের বিরুদ্ধে মামলা

২০
শিরোনামঃ