শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে দুর্গাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে দুর্গাপুর থানার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গণি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শুভেন্দু সরকার পিন্টু, সদস্যসচিব বিদ্যুৎ সরকার, পূজা উদযাপন পরিষদের পৌর সাধারণ সম্পাদক অসিম সাহাসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এ বছর দুর্গাপুর উপজেলায় মোট ৫৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে গণমাধ্যমকে জানান দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
এ ছাড়া প্রতিবছরের মতো এবারও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে পূজামণ্ডপগুলোতে পাহারায় থাকবেন বলে জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন