Tawfik
৯ অক্টোবর ২০২৬, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

পরিবারের দাবি, দুর্বৃত্তরা ৩ ভরি স্বর্ণালংকার, ৬ ভরি রুপার অলংকার ও নগদ ৩ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। সব মিলিয়ে খোয়া যাওয়া মালামালের মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক পল্লী বিদ্যুতে চাকরি করেন। তার কর্মস্থল কিশোরগঞ্জে হলেও তিনি নরসিংদীতে থাকেন। ঘটনার সময় তার স্ত্রী ও দুই সন্তান ঢাকায় ছিলেন। বাড়িতে ছিলেন আজিজুল হকের ৭০ বছর বয়সী মা জোয়েদা খাতুন, ৪৫ বছর বয়সী বোন আম্বিয়া খাতুন ও ভাগনি তাসলিমা খাতুন।

পরিবারের সদস্যদের ভাষ্য, রাত ৪টার দিকে ৩ থেকে ৪ জন ব্যক্তি বাড়ির সদর দরজার ৩টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাইরে আরও কয়েকজন অবস্থান করছিল। ঘরে ঢুকে তারা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়। একপর্যায়ে আম্বিয়া খাতুনের মুখ ও হাত কাপড় দিয়ে বেঁধে ফেলা হয় এবং তাসলিমা খাতুনের গলায় চাপাতি ধরে তাকে জিম্মি করা হয় বলে পরিবারের দাবি।

পরে তারা বাড়ির ৩টি কক্ষের আলমারি ও ওয়ারড্রবের তালা ভেঙে মালামাল তছনছ করে। পরিবারের দাবি, সেখান থেকে ৩ ভরি স্বর্ণালংকার, ৬ ভরি রুপার অলংকার, জমি কেনার জন্য রাখা নগদ ৩ লাখ টাকা, মুঠোফোন, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়।

আজিজুল হক জানান, খবর পেয়ে ভোরে বাড়িতে এসে তিনি ঘরের সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান। ঘটনার সময় দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের কাছে বারবার জানতে চাচ্ছিল, জমি কেনার টাকা কোথায় রাখা হয়েছে। টাকার অবস্থান জানাতে দেরি হওয়ায় তার বৃদ্ধ মাকে মারধর করা হয় বলেও তিনি দাবি করেন।

পাগলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ৩ ভরি স্বর্ণালংকার, ৬ ভরি রুপার অলংকার ও নগদ ৩ লাখ টাকা চুরি হওয়ার হিসাব পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে

১

ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

২

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর

৩

সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর

৪

মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই…

৫

নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ

৬

ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল

৭

আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু

৮

ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ

৯

এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী

১০

লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দায়েরকৃত মামলার একজন আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি

১১

কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

১২

ময়মনসিংহে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

১৩

ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত স্ত্রী-শ্বাশুড়ি

১৪

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

১৫

ময়মনসিংহে ৪ উপজেলায় ১৮০ কোটি টাকা হরিলুট: সচিবসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

১৬

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় ৩২ রুটে চলবে কোম্পানির বাস

১৭

রাজশাহীতে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৮

শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

১৯

ময়মনসিংহে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

২০
শিরোনামঃ
❮বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে❮ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান❮বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর❮সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর❮মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই...❮নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ❮ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল❮আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু❮ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ❮এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী