Hasan
১০ অক্টোবর ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর

সারের লাইসেন্স দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এতে তিনি লিখেছেন, কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয় তা আমি জানি। এদের বিরুদ্ধে মুখ খুলতে চাই নাই। শুক্রবার দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তিনি এই পোস্ট দেন।

পোস্টে এমপি মাজেদ অভিযোগ করেছেন, সারের লাইসেন্স দেওয়ার নামে অনৈতিক লেনদেন ও আওয়ামী লীগের লোকদের সুযোগ দেওয়ার চেষ্টা চলছে। সারের লাইসেন্স নিয়ে বিভিন্ন মানুষ টাকা দিতে চায়, আমি সেগুলো বাদ দিয়েছি। ঈশ্বরগঞ্জে এক টাকার অনৈতিক সুবিধা আমি নিই না, কোনোদিন নেবও না।

সরিসা ইউনিয়নে লাইসেন্স বণ্টনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরিসা ইউনিয়নে এমন লাইসেন্স যখন আমাদের ত্যাগী লোকের বাইরে যায় আর ফ্যাসিস্টের লোক টাকা নিয়ে ঘোরা লোভী মানুষ যখন সবাইকে ডিঙিয়ে লাইসেন্স পায়, তখন উপজেলা ও জেলার সততা প্রশ্নবিদ্ধ হয়।

শাসনের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, আমার কাছে তার পক্ষে ইনিয়ে বিনিয়ে কথা বলার কারণ খুঁজে পাই। আমি সব জানি, এদের বিরুদ্ধে মুখ খুলতে চাই নাই। কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয় তা আমি জানি। যতক্ষণ এর অফিশিয়াল উত্তর না পাব, ঈশ্বরগঞ্জে কেউ কোনো মনোনীত লোক সারের লাইসেন্স নেবে না।

ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য আরও বলেন, আমাদের লোকেরা মামলা, হামলা খাবে আর আপনারা পয়সার বিনিময়ে সারের লাইসেন্স দেবেন তা হবে না। আমরা নিজের টাকায় থানায় গাড়ি কিনে দেব, আর আপনারা ফ্যাসিস্টকে সাপোর্ট করবেন তা হবে না।

পোস্টের শেষ অংশে প্রশাসনের শুদ্ধি অভিযানের দাবি জানিয়ে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু লিখেছেন, কিসের রাজনৈতিক নেতাদের শুদ্ধি করবেন। সবার আগে প্রশাসনের লোকদের অপারেশন ক্লিন হার্ট চালানো দরকার।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন

১

ইসলামপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ এমপি বাবুর

২

ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

৩

দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৪

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধান মন্ত্রী

৫

মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয় : স্বরাষ্ট্র মন্ত্রী

৬

একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ

৭

জাপানে শক্তিশালী ভূমিকম্প

৮

রাজধানীর মিরপুরে বাসে আগুন

৯

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১০

ফের গোল্ডেন বুট মেসির ঝুড়িতে

১১

পরীমণিকে আইনি নোটিশ, সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে

১২

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

১৩

২৭ দিন পর নান্দাইলে ফিরল সৌরভের মরদেহ

১৪

আজীবন সম্মাননা পুরস্কার পেলেন বাকৃবি অধ্যাপক শাহজাহান মঞ্জিল

১৫

কলমাকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১৬

কিশোরগঞ্জে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন সাদী

১৭

মূল ঘটনা আড়াল, বিএনপি নেতাদের বিরুদ্ধে মেজর আখতারের মিথ্যা মামলার অভিযোগ

১৮

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

১৯

বাজিতপুরে বিএনপি নেতার মার্কেটের জমি দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে

২০
শিরোনামঃ
❮কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন❮ইসলামপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ এমপি বাবুর❮ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা❮দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত❮যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধান মন্ত্রী❮মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয় : স্বরাষ্ট্র মন্ত্রী❮একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ❮জাপানে শক্তিশালী ভূমিকম্প❮রাজধানীর মিরপুরে বাসে আগুন❮শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন