Tawfik
১০ অক্টোবর ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত তিন মাসব্যাপী সাপ্তাহিক ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়ে চলমান রয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) শুরু হওয়া কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার সকাল ৯টায় টেকনাফ বাস স্টেশন ঝর্ণা চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন দোকানে পৌরসভার ব্যবস্থাপনায় ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু হয়।

ওয়াশ কার্যক্রম সংশ্লিষ্ট টেকনাফের বিভিন্ন এনজিও পার্টনারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দোকানের সামনে থাকা অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়। পাশাপাশি একটি দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এস.এম অনীক চৌধুরী।

টেকনাফ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে অংশগ্রহণ করেন এলজিইডি টেকনাফ উপজেলা প্রকৌশলী মোঃ আলাউদ্দিন খান, টেকনাফ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ শফিউল হাবিব ভুইয়া, টেকনাফ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ সৈয়দ হোসেন, পৌর কর আদায়কারী রবিউল ইসলাম, পৌর প্রধান সহকারী মোঃ ওসমানুল কবির (ওয়াসিম), এনজিও ফোরামের প্রজেক্ট ম্যানেজার মোঃ আফজাল হোসাইন, বিজিএস টেকনাফ এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার আবদুল হামিদ, হাইসাওয়ার উপজেলা ওয়াশ অফিসার মোঃ ফারুক হোসেন, পৌর কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াসিন, দুলাল দে প্রমূখ।

অভিযান শেষে প্রতি সপ্তাহে পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হবে বলে পৌরসভা সূত্রে জানা যায়।

পথচারী সৈয়দুল কাশেম বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনা করে এমন একটি পরিবেশ উপহার দেওয়ায় প্রশাসন তথা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আশা করছি আবার যাতে ফুটপাত দখল না হয় সেদিকেও প্রশাসন কড়া নজর রাখবে।

প্রধান অতিথি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এস.এম অনীক চৌধুরী বলেন, আপনারা প্রত্যেক দোকানের সামনে নির্দিষ্ট জায়গায় বিনে ময়লা ফেলবেন। এ ময়লা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এসে নিয়ে যাবে। রাস্তাঘাটে অপরিস্কারভাবে ময়লা ফেলবেন না। যদি বিনের বাইরে ময়লা পাওয়া যায় তাহলে জরিমানা করা হবে।

এ সময় দোকানে গিয়ে গিয়ে দোকানের সামনে অবৈধ স্থাপনা না বসাতে এবং ময়লা আবর্জ্যনা যেখানে সেখানে না ফেলতে সচেতন ও সতর্ক করা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে

১

ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

২

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর

৩

সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর

৪

মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই…

৫

নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ

৬

ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল

৭

আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু

৮

ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ

৯

এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী

১০

লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দায়েরকৃত মামলার একজন আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি

১১

কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

১২

ময়মনসিংহে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

১৩

ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত স্ত্রী-শ্বাশুড়ি

১৪

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

১৫

ময়মনসিংহে ৪ উপজেলায় ১৮০ কোটি টাকা হরিলুট: সচিবসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

১৬

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় ৩২ রুটে চলবে কোম্পানির বাস

১৭

রাজশাহীতে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৮

শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

১৯

ময়মনসিংহে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

২০
শিরোনামঃ
❮বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে❮ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান❮বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর❮সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর❮মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই...❮নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ❮ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল❮আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু❮ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ❮এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী