Tawfik
১০ অক্টোবর ২০২৬, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটায় কাজ করার সময় ইটের দেয়াল ধসে গোলাপ মিয়া (৬০) ও উৎপল মিয়া (২০) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আন্নাছ মিয়া ও হৃদয় মিয়া নামে আরও দুই শ্রমিক।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী এলাকায় মায়ের দোয়া ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। ইটভাটাটির মালিক দক্ষিণ চরপুমদী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মোফাজ্জল হোসেন সজল (৪০)।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটাটি পরিচালনা করা হচ্ছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটাটিতে শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। কাজের একপর্যায়ে বেলা পৌনে ১২টার দিকে ইটের দেয়াল ধসে শ্রমিকদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক গোলাপ মিয়া ও উৎপল মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত অপর দুই শ্রমিককে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া ও হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়ায় গত বছর মায়ের দোয়া ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

ইটভাটাটি বর্তমানে বন্ধ থাকার কথা জানলেও কীভাবে এর কার্যক্রম আবার চালু হয়েছে, সে বিষয়ে তাঁদের জানা নেই।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে

১

ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

২

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর

৩

সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর

৪

মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই…

৫

নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ

৬

ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল

৭

আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু

৮

ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ

৯

এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী

১০

লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দায়েরকৃত মামলার একজন আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি

১১

কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

১২

ময়মনসিংহে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

১৩

ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত স্ত্রী-শ্বাশুড়ি

১৪

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

১৫

ময়মনসিংহে ৪ উপজেলায় ১৮০ কোটি টাকা হরিলুট: সচিবসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

১৬

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় ৩২ রুটে চলবে কোম্পানির বাস

১৭

রাজশাহীতে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৮

শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

১৯

ময়মনসিংহে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

২০
শিরোনামঃ
❮বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে❮ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান❮বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর❮সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর❮মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই...❮নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ❮ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল❮আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু❮ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ❮এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী