Tawfik
৯ অক্টোবর ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে যুবককে গুম করে চাঁদা দাবি, এসআইয়ের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক যুবককে গুম করে চাঁদা দাবির ঘটনায় থানার এসআই নাহিদ পারভেজের বিরুদ্ধে নাজমুল হক নামে এক ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিয়েছে। এ ঘটনায় আদালতের নির্দেশে সোমবার ত্রিশাল থানায় মামলা নথিভুক্ত করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, আদালতের নির্দেশে এফআইআর হিসেবে মামলাটি গ্রহণ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, গত জুন মাসের ১১ তারিখ এ ঘটনা ঘটলেও বিচার না পেয়ে জেলা লিগ্যাল এইডে আবেদন করেন ভুক্তভোগী পরিবার। আসামিরা লিগ্যাল এইডে উপস্থিত না হওয়ায় আইনি পরামর্শের প্রেক্ষিতে ২৮ সেপ্টেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করা হয়।

অভিযুক্ত এসআই নাহিদ প্রায় দুই বছর ত্রিশাল থানায় কর্মরত ছিলেন এবং গত এক মাস আগে ময়মনসিংহের সদরে ১ নম্বর পুলিশ ফাঁড়িতে বদলি হন। মামলা করার পর থেকেই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।

মামলার অভিযোগে জানা যায়, গত ১১ জুন ত্রিশাল উপজেলার বীররামপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে নাজমুল হককে ত্রিশাল বাসস্ট্যান্ড ওভারব্রিজের নিচ থেকে অপহরণ করেন এসআই নাহিদসহ স্থানীয় সোহেল মিয়া, ফিরোজ ও অজ্ঞাতনামা ৪-৫ জন। অপহরণ করে প্রথমে তাকে একটি সিএনজিতে তোলা হয় এবং বিভিন্ন স্থানে ঘুরিয়ে মারধর করা হয়। পরে এক অজ্ঞাত স্থানে আটক রেখে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে নাজমুলকে আর ফিরে পাওয়া যাবে না বলে হুমকি দেওয়া হয়।

এ সময় ভুক্তভোগী পরিবার কোনো উপায় না দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করলে ওই দিন রাত ২টার দিকে ত্রিশাল থানা থেকে অপহৃত নাজমুলকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরদিন এ ব্যাপারে ত্রিশাল থানায় অভিযোগ করা হলে দুই মাস ঘুরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ দেওয়া হলে গত ২ সেপ্টেম্বর উভয়পক্ষকে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। কিন্তু এসআই নাহিদসহ আসামিরা কেউ হাজির হননি। ফলে জেলা লিগ্যাল এইড অফিস থেকে বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব না হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এরপর ২৮ সেপ্টেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হলে আদালত ত্রিশাল থানাকে মামলা রুজু করার নির্দেশ দেন।

অপহৃত নাজমুলের ভাই আজমত জানান, আমার ভাইকে অপহরণ করে মারধর করার পর প্রথমে কয়েকটি খালি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। এরপর তার ফোন দিয়ে ২০ লাখ টাকা দাবি করা হয়। বর্তমানে আমার ভাই নাজমুল ঢাকায় চিকিৎসাধীন।

ত্রিশাল থানায় কর্মরত ডিউটি অফিসার রেজাউল জানান, ৯৯৯ অভিযোগ পেয়ে অভিযুক্ত নম্বরে ফোন দিলে অভিযুক্ত ব্যক্তিরা অপহৃতকে সঙ্গে নিয়ে থানায় আসেন। পরে নাজমুলকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘ঘটনা শুনেছি, তবে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগের বিষয়টি আমার নজরে আসেনি। মামলা তদন্তের পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এসআই নাহিদ পারভেজ ও মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মোস্তফা রুবেলকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে

১

ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

২

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর

৩

সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর

৪

মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই…

৫

নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ

৬

ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল

৭

আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু

৮

ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ

৯

এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী

১০

লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দায়েরকৃত মামলার একজন আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি

১১

কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

১২

ময়মনসিংহে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

১৩

ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত স্ত্রী-শ্বাশুড়ি

১৪

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

১৫

ময়মনসিংহে ৪ উপজেলায় ১৮০ কোটি টাকা হরিলুট: সচিবসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

১৬

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় ৩২ রুটে চলবে কোম্পানির বাস

১৭

রাজশাহীতে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৮

শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

১৯

ময়মনসিংহে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

২০
শিরোনামঃ
❮বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে❮ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান❮বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর❮সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর❮মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই...❮নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ❮ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল❮আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু❮ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ❮এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী