Tawfik
৯ অক্টোবর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় ৬৮ মণ্ডপে দুর্গাপূজা, সীমান্তে বাড়তি নিরাপত্তা

ময়মনসিংহের ভালুকায় এবার ৬৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কয়েকটি মণ্ডপ একাধিক উপজেলার সীমান্তবর্তী ও দুর্গম এলাকায় হওয়ায় সেগুলোকে তুলনামূলক ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে পূজা উদযাপন কমিটি। এসব মণ্ডপে বাড়তি নজরদারি ও নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মহাষষ্ঠীর আগে উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা সাজানো, আলোকসজ্জা ও মণ্ডপের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। উৎসবকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে প্রস্তুতির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করছে প্রশাসন। ভালুকা পৌর এলাকায় এবার ছয়টি মণ্ডপে পূজা হবে।

স্থানীয় বাসিন্দা রানী পাল বলেন, ‘প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে চাই। মণ্ডপের আশপাশে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

 

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি স্বপন বনিক বলেন, ‘উপজেলার ৬৮টি মণ্ডপে পূজা হচ্ছে। সীমান্তবর্তী কয়েকটি মণ্ডপ নিয়ে তাদের কিছুটা উদ্বেগ রয়েছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মাদকসেবী বা নেশাগ্রস্ত ব্যক্তিদের পূজামণ্ডপে প্রবেশ ঠেকাতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।’

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘উপজেলায় ৬৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। দূরবর্তী ও দুর্গম এলাকার মণ্ডপগুলোতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।’

ওসি বলেন ‘স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় এবং আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে।

পূজা উদযাপন কমিটির নেতারা জানান, ছোট লোহাবই, মেদুয়ারী, শান্তিগঞ্জ বাজার, রাজৈ বটতলা ও রাজৈ ভূঁইয়াবাড়ি এলাকার কয়েকটি মণ্ডপ ভালুকা, ত্রিশাল, ফুলবাড়িয়া, গফরগাঁও ও শ্রীপুর থানার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এসব মণ্ডপে একাধিক থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে

১

ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

২

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর

৩

সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর

৪

মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই…

৫

নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ

৬

ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল

৭

আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু

৮

ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ

৯

এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী

১০

লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দায়েরকৃত মামলার একজন আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি

১১

কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

১২

ময়মনসিংহে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

১৩

ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত স্ত্রী-শ্বাশুড়ি

১৪

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

১৫

ময়মনসিংহে ৪ উপজেলায় ১৮০ কোটি টাকা হরিলুট: সচিবসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

১৬

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় ৩২ রুটে চলবে কোম্পানির বাস

১৭

রাজশাহীতে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৮

শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

১৯

ময়মনসিংহে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

২০
শিরোনামঃ
❮বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে❮ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান❮বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর❮সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর❮মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই...❮নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ❮ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল❮আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু❮ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ❮এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী