শেরপুরের শ্রীবরদী উপজেলার বৈষ্টমপাড়া সীমান্ত এলাকা থেকে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৮ অক্টোবর ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৩১ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন