Tawfik
৯ অক্টোবর ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ড্রাম বিস্ফোরণে কেঁপে উঠল তাড়াইল উপজেলা চত্বর

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা চত্বরসংলগ্ন বাঁশমহাল এলাকায় একটি কামারের দোকানে পুরোনো পেট্রোলের ড্রাম কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকানদারসহ অন্তত দুজন আহত হয়েছেন। বিকট শব্দে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাঁশমহাল এলাকার একটি কামারের দোকানে পুরোনো ও খালি পেট্রোলের ড্রাম কাটার কাজ চলছিল। এ সময় ড্রামটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। স্থানীয়দের ধারণা, ড্রামের ভেতরে জমে থাকা গ্যাস বা দাহ্য বাষ্পের কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। বিস্ফোরণের শব্দে মুহূর্তের মধ্যে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা চত্বরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আহতদের উদ্ধার ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার গণমাধ্যমকে বলেন, পেট্রোল, ডিজেল, থিনার বা অন্য কোনো দাহ্য পদার্থ বহনকারী খালি ড্রাম কাটার বা ওয়েল্ডিংয়ের আগে অবশ্যই পানি ও সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে সম্পূর্ণ গ্যাসমুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, ড্রাম কাটার সময় এর মুখ সম্পূর্ণ খোলা রাখতে হবে, যাতে ভেতরে কোনো ধরনের চাপ বা গ্যাস জমে না থাকে। যেকোনো ড্রামে আগুন বা কাটার কাজ করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপক সরঞ্জাম হাতের কাছে রাখা জরুরি।

ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে জানা গেলেও বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে

১

ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

২

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর

৩

সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর

৪

মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই…

৫

নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ

৬

ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল

৭

আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু

৮

ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ

৯

এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী

১০

লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দায়েরকৃত মামলার একজন আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি

১১

কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

১২

ময়মনসিংহে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

১৩

ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত স্ত্রী-শ্বাশুড়ি

১৪

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

১৫

ময়মনসিংহে ৪ উপজেলায় ১৮০ কোটি টাকা হরিলুট: সচিবসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

১৬

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় ৩২ রুটে চলবে কোম্পানির বাস

১৭

রাজশাহীতে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৮

শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

১৯

ময়মনসিংহে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

২০
শিরোনামঃ
❮বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে❮ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান❮বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর❮সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর❮মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই...❮নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ❮ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল❮আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু❮ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ❮এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী