Tawfik
৯ অক্টোবর ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মদনে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার মদনে পুকুর থেকে মিজানুর রহমান (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মদন পৌরসভার বৈশ্যপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মদন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত মিজানুর রহমান মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোকন মিয়ার ছেলে। তাঁর বাবা রোকন মিয়া জানান, মিজানুর মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। কোনো কোনো সময় তিনি বাড়িতে না ফিরলেও বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হতো না। বৃহস্পতিবার পাশের পুকুরে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে সেখানে গিয়ে তিনি ছেলের মরদেহ শনাক্ত করেন।

রোকন মিয়া জানান, এ ঘটনায় কারও বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে

১

ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

২

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর

৩

সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর

৪

মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই…

৫

নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ

৬

ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল

৭

আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু

৮

ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ

৯

এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী

১০

লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দায়েরকৃত মামলার একজন আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি

১১

কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

১২

ময়মনসিংহে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

১৩

ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত স্ত্রী-শ্বাশুড়ি

১৪

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

১৫

ময়মনসিংহে ৪ উপজেলায় ১৮০ কোটি টাকা হরিলুট: সচিবসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

১৬

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় ৩২ রুটে চলবে কোম্পানির বাস

১৭

রাজশাহীতে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৮

শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

১৯

ময়মনসিংহে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

২০
শিরোনামঃ
❮বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে❮ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান❮বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর❮সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর❮মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই...❮নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ❮ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল❮আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু❮ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ❮এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী