Author
২১ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নকলায় খাল পুনঃখননে কৃষিতে নতুন সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক : শেরপুরের নকলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় প্রায় সাড়ে তিন কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রকল্পে বরাদ্দের অর্থ থেকে অব্যয়িত ৭৮ লাখ ১৯ হাজার ৮৩২ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। খালটি পুনঃখননের ফলে পাঠাকাটা ইউনিয়নের প্রায় এক হাজার একর কৃষিজমির জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি প্রায় পাঁচ হাজার কৃষক উপকৃত হবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০২৫-২৬ অর্থবছরে ইজিপিপির আওতায় নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বুরোডুবি কামরুলের বাড়ির সামনে থেকে গোদাডাঙ্গা হয়ে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার খালটি পুনঃখনন করা হয়। এ প্রকল্পে বরাদ্দ ছিল ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকা। কাজ শতভাগ শেষ হওয়ার পর অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় খালের দুই পাশে প্রায় ২ হাজার ৪০০টি গাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি ৬০ মিটার প্যালাসাইডিং, ৫০ মিটার রিং কালভার্ট, ৫০ মিটার আরসিসি এবং ১৬৭ মিটার ইউপিভিসি পাইপ দিয়ে ইউ-ড্রেন নির্মাণ করা হয়েছে। প্রকল্পে প্রতিদিন প্রায় ২১৬ জন শ্রমিক কাজ করেছেন।

প্রকল্পটির তত্ত্বাবধানে ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। খালের দুই পাশে বৃক্ষরোপণের পাশাপাশি পানি চলাচল স্বাভাবিক রাখতে রিং কালভার্ট ও পাইপলাইন স্থাপন করা হয়েছে।

নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীম বলেন, স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি অর্থের অপচয় রোধে সংশ্লিষ্টরা কাজ করেছেন। এ কারণেই প্রকল্পের কাজ শেষ করে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম বলেন, পুনঃখনন করা খালটি পাঠাকাটা ইউনিয়নের প্রায় ১ হাজার একর কৃষিজমির জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগে এসব জমির অনেকগুলোতে বছরে একবার ফসল হতো। খাল পুনঃখননের পর অনেক জমি দুই ফসলি জমিতে পরিণত হয়েছে। এতে প্রায় ৫ হাজার কৃষক উপকৃত হবেন।

শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন বলেন, খাল পুনঃখনন সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর একটি। নকলা উপজেলার খাল পুনঃখননের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্প শেষ হওয়ার পরপরই স্থানীয় মানুষ এর সুফল পেতে শুরু করেছেন।

তিনি আরও বলেন, খালের দুই পাশে বৃক্ষরোপণের ফলে পরিবেশের সৌন্দর্য ও ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়ছে। বর্তমানে খালে নৌকা চলাচল করছে এবং দেশি মাছও পাওয়া যাচ্ছে। বর্ষা মৌসুমে খালের মাধ্যমে পানি দ্রুত নদীতে নেমে যাওয়ায় বাড়িঘর ও ফসলের ক্ষয়ক্ষতি কমবে। একই সঙ্গে শুষ্ক মৌসুমে সেচের পানির সংকটও অনেকটা কমে আসবে।

স্থানীয় বাসিন্দারা জানান, খালটি নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দখলমুক্ত রাখা গেলে এর সুফল দীর্ঘমেয়াদে পাওয়া যাবে। এতে কৃষির পাশাপাশি মৎস্য ও পরিবেশেরও উন্নতি হবে। একই সঙ্গে অন্যান্য সরকারি প্রকল্পেও বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার মতো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যাশা জানিয়েছেন তারা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি