Author
২১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারাকান্দায় বৃদ্ধা নুর জাহান হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

ডেস্ক রির্পোট : প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধা নুর জাহান বেগম (৭০) হত্যা মামলার পলাতক এক অভিযুক্তকে নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর সিপিএসসি, ময়মনসিংহ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খাদিমুল হক (৪৫)। বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে দুর্গাপুর থানার বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৪ জানায়, জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নুর জাহান বেগমের পরিবারের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলে আসছিল। একই বংশের এবং পাশাপাশি বসবাসকারী হওয়ায় দুই পরিবারের মধ্যে এ বিরোধ আরও তীব্র হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার ও র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ জুলাই দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে তারাকান্দা থানার খিচা থেকে সানুড়া যাওয়ার পথে বাদীর দুই ভাইকে আসামিরা গতিরোধ করেন। এ সময় তাদের মারধর করে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এরপর একই দিন বিকেল আনুমানিক ৩টার দিকে খাদিমুল হকসহ অন্য আসামিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তারাকান্দার নগুয়া গ্রামে বাদীর বসতবাড়িতে প্রবেশ করে বাদীর বৃদ্ধা মা নুর জাহান বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, এ সময় বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। একই সঙ্গে নগদ দুই লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

পরে গুরুতর আহত নুর জাহান বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ১৬ জুলাই তারাকান্দা থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব-১৪ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ মামলাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় খাদিমুল হকের অবস্থান শনাক্ত করা হয়।

এরপর বুধবার রাতে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার খাদিমুল হকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি