সংবাদদাতা : শেরপুরের নকলায় বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের প্রায় ২৫ ঘণ্টা পর রাশেদ মিয়া (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ধনাকুশা বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। রাশেদ ধনাকুশা এলাকার বাঁশকান্দা গ্রামের জমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে ধনাকুশা বিলে মাছ ধরতে যান রাশেদ। একপর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন।
এরপর শুক্রবার সকাল থেকে স্থানীয়রা আবারও বিলের পানিতে রাশেদের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল ১০টার দিকে পানির ওপর তাঁর মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে স্বজন ও স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
মন্তব্য করুন