কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় মরহুম আলহাজ্ব আব্দুল খালেক মাস্টারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার দলপা ইউনিয়নের পশ্চিম বাজার এলাকার জোবায়দা ম্যানসনে পরিবারের সদস্যদের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে চোখ, দাঁত, মেডিসিন ও শিশু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন বয়সী রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শও দেওয়া হয়। স্থানীয়দের মতে, এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার এমন উদ্যোগ জনকল্যাণমূলক ভূমিকা রাখছে।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মরহুম আব্দুল খালেক মাস্টারের সন্তান বিচার বিভাগের জেলা ও দায়রা জজ এবং বর্তমানে সিলেট বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান নুরুল আলম মোহাম্মদ নিপু, নুরুন্নবী মো. টিপু, পরিবারের অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
নুরুন্নবী মো. টিপু গণমাধ্যমকে বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং ‘মানুষ মানুষের জন্য’—এই বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া। প্রতি বছর এ ক্যাম্পের মাধ্যমে কয়েকশ অসহায় মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হয়।
মন্তব্য করুন