Author
২৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুধু গাছ লাগালে হবে না, রক্ষণাবেক্ষণেও এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

কলমাকান্দা প্রতিনিধি : দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে সাধারণ মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর রক্ষণাবেক্ষণেও স্থানীয় জনগণ ও সুফলভোগীদের এগিয়ে আসতে হবে। প্রশাসন বা সরকারের একার পক্ষে রাস্তার পাশের কিংবা বনাঞ্চলে লাগানো সব গাছ রক্ষা করা সম্ভব নয়।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও রোডের কালিহালা এলাকায় পুবালী ব্যাংক পিএলসির কলমাকান্দা উপশাখার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃক্ষরোপণের পাশাপাশি গাছ সংরক্ষণে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে লাগানো অনেক গাছ যথাযথ পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যায়। এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

তিনি বলেন, একসময় বাংলাদেশ সুজলা-সুফলা ছিল। নগরায়ণের কারণে প্রতিনিয়ত বৃক্ষ নিধন হচ্ছে। এর অন্যতম কারণ সাধারণ মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি।

বৃক্ষরোপণকে পারিবারিক ও সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবারের কোনো সন্তানের জন্মের দিন তার নামে একটি গাছ লাগানো যেতে পারে। এতে সন্তান যেমন বড় হবে, তেমনি তার নামে লাগানো গাছটিও বেড়ে উঠবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব।

থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে ডেপুটি স্পিকার বলেন, এসব দেশে সরকারের পাশাপাশি নাগরিকরাও স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় অংশ নেন। বাংলাদেশের নাগরিকদেরও একইভাবে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্থানীয় জনগণকে বৃক্ষরোপণ ও গাছ রক্ষার সঙ্গে সম্পৃক্ত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, রাস্তার পাশে কিংবা গ্রামে গাছ লাগানোর পর আশপাশের বাসিন্দাদেরও এর সঙ্গে যুক্ত করতে হবে। তাদের বোঝাতে হবে, এসব গাছের কাঠ, ফল কিংবা ছায়ার সুফল স্থানীয়রাই ভোগ করবেন। এতে গাছের প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়বে।

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় বৃক্ষরোপণে এগিয়ে আসায় পুবালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।

 

তিনি নেত্রকোনাকে সম্ভাবনাময় জনপদ উল্লেখ করে জেলার পরিবেশগত ও আর্থসামাজিক উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল-মামুন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পুবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রানী বণিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুক্কুল আমিন, নেত্রকোনা শাখার এসপিও ও ব্যবস্থাপক মো. আমিনুর রহমান এবং কলমাকান্দা উপশাখার সিনিয়র অফিসার ও ব্যবস্থাপক সুব্রত ভৌমিক।

পরে অতিথিরা পাঁচগাঁও রোডের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবলীগের মিছিলের আগেই সেই ২৭ পুলিশ সদস্যের বদলির আদেশ স্বাক্ষরিত হয়

ঈদে মিলাদুন্নবী উদযাপনের ৬ উপায়

‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

নজরুলকে প্রভাবিত করার ক্ষমতা কারো ছিল না: আবদুল হাই শিকদার

ময়মনসিংহে অবৈধভাবে ৩২ হাজার কেজি সার মজুত, দুই বিক্রেতাকে জরিমানা

কলেজেশিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে ২ লাখ টাকা দাবি

নালিতাবাড়ীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে ২ জন আটক

প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিশে ২০ হাজার টাকা জরিমানা

১০

ময়মনসিংহে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

১১

কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

১২

বারহাট্টায় নদে ডুবে যুবকের মৃত্যু

১৩

ইয়াবাসহ পুলিশের হাতে ১২ মামলার আসামি ধরা

১৪

সেবা-উন্নয়ন নিয়ে এক টেবিলে বিভাগের সব দপ্তর

১৫

শুধু গাছ লাগালে হবে না, রক্ষণাবেক্ষণেও এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

১৬

কৃষি ও ফ্যামিলি কার্ডে দুর্নীতি-অনিয়ম বরদাশত নয়: ডেপুটি স্পিকার

১৭

এক রাতেই নিঃস্ব সাবেক সেনা সদস্যের পরিবার

১৮

নালিতাবাড়ীতে দুই নারীর মরদেহ উদ্ধার

১৯

ময়মনসিংহে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

২০
শিরোনামঃ
যুবলীগের মিছিলের আগেই সেই ২৭ পুলিশ সদস্যের বদলির আদেশ স্বাক্ষরিত হয়ঈদে মিলাদুন্নবী উদযাপনের ৬ উপায়‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনানিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবিনজরুলকে প্রভাবিত করার ক্ষমতা কারো ছিল না: আবদুল হাই শিকদারময়মনসিংহে অবৈধভাবে ৩২ হাজার কেজি সার মজুত, দুই বিক্রেতাকে জরিমানাকলেজেশিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে ২ লাখ টাকা দাবিনালিতাবাড়ীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহকিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে ২ জন আটকপ্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিশে ২০ হাজার টাকা জরিমানা