Author
২৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নজরুলকে প্রভাবিত করার ক্ষমতা কারো ছিল না: আবদুল হাই শিকদার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অন্য কারো চিন্তার অনুসারী হিসেবে দেখার সুযোগ নেই; বরং তার সৃষ্টিশীলতা ও চিন্তা নিজেই বহু মানুষকে প্রভাবিত করেছে বলে মন্তব্য করেছেন যুগান্তর সম্পাদক, কবি ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার।

তিনি বলেছেন, নজরুলকে প্রভাবিত করার ক্ষমতা কারো ছিল না। নজরুল নিজেই সবাইকে প্রভাবিত করেছেন।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির ১২৭তম নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রথম অধিবেশনের বক্তব্যে আবদুল হাই শিকদার এসব কথা বলেন।

তিনি বলেন, নজরুলের সাহিত্য ও রাজনৈতিক চিন্তাকে শুধু কোনো নির্দিষ্ট ব্যক্তি বা মতাদর্শের প্রভাব হিসেবে দেখলে তার সৃষ্টিশীলতার প্রকৃত ব্যাপ্তি বোঝা যাবে না।

নজরুলের রাজনৈতিক চেতনা প্রসঙ্গে কবি আবদুল হাই শিকদার বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন, রুশ বিপ্লব, সাম্যবাদী চিন্তা ও শ্রমজীবী মানুষের অধিকার— এসব বিষয়ে নজরুলের নিজস্ব উপলব্ধি ছিল। তার লেখায় সেই চিন্তারই বহিঃপ্রকাশ ঘটেছে।

‘লাঙল’ পত্রিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, নজরুল শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন একজন সক্রিয় সম্পাদক ও চিন্তাশীল রাজনৈতিক লেখকও। তার সাহিত্যকর্মের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক চিন্তাকে গুরুত্ব দিয়ে পাঠ করা প্রয়োজন।

নজরুলের জ্ঞান ও বিশ্বসাহিত্যের সঙ্গে তার পরিচয়ের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, নজরুলের ৬০ শতাংশের বেশি এখনো অপঠিত। তার মতে, নজরুলকে নিয়ে প্রচলিত ধারণার ওপর নির্ভর না করে তার লেখা নিজেরাই পড়তে হবে।

যুগান্তর সম্পাদক বলেন, নজরুলকে অশিক্ষিত বা কম শিক্ষিত বলা যায় না। শিক্ষার অর্থ শুধু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নয়। একজন স্রষ্টার গভীরতা তার ডিগ্রি দিয়ে বিচার করা যায় না।

নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার প্রশংসা করে তিনি বলেন, একটি ‘বিদ্রোহী’ কবিতা দিয়েই নজরুলের সৃষ্টিশীলতার বিশালতা অনেকখানি উপলব্ধি করা সম্ভব।

তার ভাষায়- ‘একটা কবিতার মধ্যে সমস্ত পৃথিবীটাকে এক জায়গায় করা—বিন্দুর মধ্যে সিন্ধু সৃষ্টি করার মতো যে বিস্ময়কর কারিশমা, সেই ম্যাজিক নজরুল ছাড়া আর কারো মধ্যে ছিল না।‘

প্রথম অধিবেশনে ‘স্মৃতিতে নজরুল প্রসঙ্গ: মুজফ্ফর আহমদের কাজী নজরুল ইসলাম: স্মৃতিকথা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী। ‘কাজী নজরুল ইসলামের সাহিত্যে আত্মদর্শন’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ।

আলোচক হিসেবে বক্তব্য দেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ড. কল্পনা হেনা রুমি এবং নজরুল-গবেষক ও এনজিও কর্মী পীযূষ কুমার ভট্টাচার্য। অধিবেশন সঞ্চালনা করেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. তানিয়া আক্তার।

যুগান্তর সম্পাদক, কবি ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছলে যুগান্তর স্বজন সমাবেশ ত্রিশাল উপজেলা শাখার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় যুগান্তরের ব্যুরো অফিস স্টাফ রিপোর্টার অমিত রায়, ত্রিশাল প্রতিনিধি খোরশিদুল আলম মজিব, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শরীফুল ইসলাম, স্বজন সমাবেশের সভাপতি রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি আখলাকুল ইসলামসহ স্বজন-বন্ধুরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম নজরুল জয়ন্তী উদযাপন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ