Author
২৭ অগাস্ট ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় রোপন করা ৩৫ টি গাছের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়াতে গত ৫ আগস্ট ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর মধ্যে বাবনি এলাকায় রোপণ করা প্রায় ৩৫টি চারা রাতের আঁধারে দুর্বৃত্তরা উপড়ে ফেলে যায়। বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির বলেন, ‘মাননীয় ডেপুটি স্পিকারের নির্দেশনায় গত ৫ আগস্ট আমরা এ সড়কের পাশে বৃক্ষরোপণ করেছিলাম। রাতের আঁধারে গাছের চারা ও বেড়া উপড়ে ফেলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। একটি মহল তারেক রহমানের জনকল্যাণমূলক উদ্যোগ সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা জানান, গাছের চারাগুলো বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সড়কের সৌন্দর্যও বৃদ্ধি পেত। রাতের আঁধারে চারা উপড়ে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ জেলা সিভিল সার্জনকে ড্যাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

জরাজীর্ণ ঘর ছেড়ে নতুন ঠিকানায় কিরণ-পিকুলা

ময়মনসিংহে মিষ্টির কারখানায় ৩ লাখ টাকা জরিমানা

আনন্দ মোহন কলেজ ছাত্রের গুরুত্বপূর্ণ নথি চুরি ও ফেরতে মোটা অঙ্কের টাকা দাবি

কলমাকান্দায় বজ্রপাতে জেলে নিহত

মুক্তাগাছায় ইয়াবাসহ যুবক আটক

মিটার দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পল্লীবিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক

ডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বাণী

১০

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বাণী

১১

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রাধিকার পাবে

১২

মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক

১৩

ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

১৪

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারবো : রিজভী

১৫

হাওরের দুর্গম গ্রামে পিরিয়ড নিয়ে ভাঙছে নীরবতা

১৬

সুবর্ণ কার্ডে প্রতিবন্ধীদের মুখে হাসি

১৭

ময়মনসিংহে টাইগার গ্রেপ্তার

১৮

কেন্দুয়ায় মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা কর্মসূচি

১৯

রেঞ্জসেরা হয়ে পুরস্কৃত দুর্গাপুরের ওসি শাকের

২০
শিরোনামঃ
ময়মনসিংহ জেলা সিভিল সার্জনকে ড্যাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছাজরাজীর্ণ ঘর ছেড়ে নতুন ঠিকানায় কিরণ-পিকুলাময়মনসিংহে মিষ্টির কারখানায় ৩ লাখ টাকা জরিমানাআনন্দ মোহন কলেজ ছাত্রের গুরুত্বপূর্ণ নথি চুরি ও ফেরতে মোটা অঙ্কের টাকা দাবিকলমাকান্দায় বজ্রপাতে জেলে নিহতমুক্তাগাছায় ইয়াবাসহ যুবক আটকমিটার দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পল্লীবিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধেনেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটকডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বাণী