Author
৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে নগরীর সুতিয়াখালি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ৩টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করা হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি সুতিয়াখালি এলাকায় পৌঁছালে ইঞ্জিনের সঙ্গে থাকা ‘ক’ বগি থেকে পেছনের সব বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেনটি পেছনের দিকে নিয়ে আসেন।

পরে ট্রেনের কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেলা সাড়ে ৩টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করেন। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন জানান, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলসহ সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

১

নেত্রকোণায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

২

কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক তিন

৩

সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

৪

দেশের বাজারে কমলো সোনার দাম

৫

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

৬

এসআরবির অভিযানে শ্রীবরদীতে ভারতীয় প্রসাধনীসহ ভ্যানচালক গ্রেফতার

৭

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ময়মনসিংহ জেলার নবগঠিত কমিটি

৮

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৫১ পিস ইয়াবাসহ তিনজন আটক

৯

ভৈরবে ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ২

১০

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

১১

কেন্দুয়ায় সিরাজুদ্দীন কাসিমপুরীর জন্মবার্ষিকী পালিত

১২

বারহাট্টায় অভিযোগের মধ্যেই সার ডিলার নিয়োগের প্রজ্ঞাপন

১৩

ময়মনসিংহে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই

১৪

নেত্রকোনার সীমান্তে ২ লাখ টাকার রসুন ও কয়লা জব্দ

১৫

দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে বা মাসে দূর করা কঠিন: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৭

ভালুকায় অপহরণ মামলায় চারজন গ্রেপ্তার

১৮

নালিতাবাড়ীতে জুতার মূল্যছাড় নিয়ে প্রতারণার অভিযোগ

১৯

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২

২০
শিরোনামঃ