Author
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভাড়া বাসা থেকে কবীর হোসেন (২৬) নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার ফুলবাড়িয়া কলেজের পেছনে পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত কবীর বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী। তিনি ওই বাসায় প্রায় দুই বছর ধরে গৃহশিক্ষক হিসেবে পড়াতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমানপ্রবাসী উজ্জল হোসেন বাসাটি ভাড়া নিয়ে সেখানে স্ত্রী শিরীন আক্তার ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নিয়ে থাকতেন। তিনি প্রায় চার বছর ধরে ওমানে অবস্থান করছেন। বাসাটির এক সেট চাবি প্রবাসীর স্ত্রী এবং আরেক সেট কবীরের কাছে থাকত।

শনিবার বিকেলে বাসার একটি কক্ষের ভেতর থেকে ছিটকিনি লাগানো অবস্থায় কবীরের ঝুলন্ত লাশ দেখতে পান স্বজন ও স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কবীরের মা জোসনা বেগমের অভিযোগ, প্রবাসীর স্ত্রী শিরীন আক্তারের কারণে তাঁর ছেলে আত্মহত্যা করেছেন। তিনি বলেন, কবীর বাড়িতে গেলে তাঁকে ফোন করে বাসায় ডেকে আনতেন শিরীন।

তবে এ অভিযোগের বিষয়ে শিরীন আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

থানার এসআই লিটন মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে

১

‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’

২

সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ

৩

শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন

৪

ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩

৫

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৬

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

৭

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

৮

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

৯

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

১০

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

১১

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

১২

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

১৩

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

১৪

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

১৫

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

১৬

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

১৭

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১৮

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১৯

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

২০
শিরোনামঃ
❮আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে❮‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’❮সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ❮শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন❮ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩❮নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা❮খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২❮দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত