Author
২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুজনের মৃত্যু ঘিরে দুই থানার টানাপোড়েন

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় চুরির সন্দেহে সুজন মিয়া (৩৫) নামের এক যুবককে মারধরের পর গুরুতর আহত অবস্থায় গাজীপুরের শ্রীপুরে ফেলে দেওয়ার অভিযোগের ঘটনায় ১৬ দিনেও মামলা হয়নি। এ ঘটনায় মামলা গ্রহণের এখতিয়ার নিয়ে ভালুকা ও শ্রীপুর থানার পুলিশের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

নিহত সুজন মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া বাজার এলাকার আমিনুল হক কালুর ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার পাড়ায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্র ও পুলিশের বক্তব্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর রাতে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার একটি ইলেকট্রনিকসের দোকানে চুরির ঘটনা ঘটে। পরে চুরির সঙ্গে জড়িত সন্দেহে সুজনকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় নিয়ে মহাসড়কের পাশে ফেলে রাখা হয় বলে স্থানীয়দের ভাষ্য।

পরে স্থানীয় লোকজন তাঁকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে সুজনকে উদ্ধার করে। পরে তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে গ্রামের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হয়।

নিহতের চাচা মানিক মিয়া গণমাধ্যমকে বলেন, ‘সুজন নিরীহ ও নির্দোষ ছিল। চোর সন্দেহে তাকে মারধর করা হয়েছে। স্বজনেরা শোকে ভেঙে পড়েছেন। তাঁরা স্বাভাবিক হলে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে মামলা করার প্রস্তুতি নেবেন।’

ঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম গণমাধ্যমকে বলেন, শ্রীপুরে ময়লার স্তূপের কাছ থেকে সুজনকে উদ্ধার করা হয়েছিল। পরে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ভালুকার মাস্টারবাড়ি এলাকায় চুরির সন্দেহে তাঁকে মারধর করা হয়েছিল। মারধরের ঘটনা ভালুকা থানা এলাকায় হওয়ায় প্রয়োজনীয় তথ্য ভালুকা থানায় পাঠানো হয়েছে।

অন্যদিকে ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সুজনকে ভালুকা থানা এলাকায় মারধর করা হলেও তাঁর মৃত্যু হয়েছে শ্রীপুর থানা এলাকায়। তাঁর ভাষ্য, শ্রীপুর থানায় মামলা হয়ে তদন্ত হলে ঘটনার পেছনের বিষয়গুলো বেরিয়ে আসবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ জানান, তিনি সুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা উদ্ধার করেছিলেন। এ ঘটনায় শ্রীপুর থানায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান। তাঁর ভাষ্য, ঘটনাটি ভালুকা থানা এলাকায় হওয়ায় ভালুকা থানায় মামলা নেওয়ার জন্য জানানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা রয়েছে। তবে সুজনকে কারা মারধর করেছিলেন, তাঁর ওপর হামলার সঙ্গে কারা জড়িত এবং আহত অবস্থায় তাঁকে কারা শ্রীপুরে নিয়ে গিয়েছিলেন—এসব বিষয় এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে

১

‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’

২

সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ

৩

শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন

৪

ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩

৫

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৬

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

৭

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

৮

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

৯

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

১০

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

১১

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

১২

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

১৩

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

১৪

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

১৫

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

১৬

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

১৭

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১৮

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১৯

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

২০
শিরোনামঃ
❮আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে❮‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’❮সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ❮শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন❮ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩❮নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা❮খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২❮দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত