Author
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

টানা দেড় দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটিয়ে নতুন এক গণতান্ত্রিক যাত্রায় প্রবেশ করেছে বাংলাদেশ। গুম, খুন, দুর্নীতি আর অর্থ পাচারের মতো গভীর ক্ষতগুলো সারিয়ে রাষ্ট্রকে নতুন করে দাঁড় করাতে বর্তমান সরকার ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ বা ‘থ্রি-আর’ কৌশল গ্রহণ করেছে। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ঠিক এভাবেই পরিবর্তিত ও সম্ভাবনাময় বাংলাদেশের চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা জানান। মাতৃভাষা বাংলায় দেওয়া এই বক্তব্যে দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ, অর্থনৈতিক পরিকল্পনা ও তারুণ্যের সম্ভাবনার কথা বিশ্বনেতাদের সামনে স্পষ্ট করেন তিনি।

ভাষণে প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালে বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হওয়ার পর পুনরায় একটি সুস্থ গণতান্ত্রিক ধারায় ফেরার কাজ শুরু করেছে। অতীতের লুটপাটের অভিশাপ পেছনে ফেলে দেশ এখন অপার সম্ভাবনার দিকে এগোচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের সামনে বর্তমানে এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগে বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম জনশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।’

অর্থনৈতিক উন্নয়ন, বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর জোর দিয়ে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারে উৎপাদনমুখী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মযজ্ঞে বাংলাদেশ তার উন্নয়ন সহযোগীদের পাশে পেতে চায়।’

শুধু প্রাতিষ্ঠানিক কর্মসংস্থান নয়, তারুণ্যের মেধা, গবেষণা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতেও সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। তরুণ সমাজকে স্বাবলম্বী করতে এবং নতুন ব্যবসায়িক ধারণাকে উৎসাহিত করতে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের তরুণ উদ্যোক্তা, গবেষক এবং উদ্ভাবকদের জন্য স্টার্ট আপ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিতে সরকার চলতি অর্থ বছরে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

১

নেত্রকোণায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

২

কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক তিন

৩

সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

৪

দেশের বাজারে কমলো সোনার দাম

৫

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

৬

এসআরবির অভিযানে শ্রীবরদীতে ভারতীয় প্রসাধনীসহ ভ্যানচালক গ্রেফতার

৭

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ময়মনসিংহ জেলার নবগঠিত কমিটি

৮

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৫১ পিস ইয়াবাসহ তিনজন আটক

৯

ভৈরবে ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ২

১০

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

১১

কেন্দুয়ায় সিরাজুদ্দীন কাসিমপুরীর জন্মবার্ষিকী পালিত

১২

বারহাট্টায় অভিযোগের মধ্যেই সার ডিলার নিয়োগের প্রজ্ঞাপন

১৩

ময়মনসিংহে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই

১৪

নেত্রকোনার সীমান্তে ২ লাখ টাকার রসুন ও কয়লা জব্দ

১৫

দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে বা মাসে দূর করা কঠিন: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৭

ভালুকায় অপহরণ মামলায় চারজন গ্রেপ্তার

১৮

নালিতাবাড়ীতে জুতার মূল্যছাড় নিয়ে প্রতারণার অভিযোগ

১৯

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২

২০
শিরোনামঃ