নিহত রাজা মিয়া ময়মনসিংহ মহানগর যুবদলের ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি স্থানীয় বউ বাজারে মাছের ব্যবসা করতেন।
নিহতের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দুপুরে একদল দুর্বৃত্ত রাজা মিয়ার ঘরে ঢুকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে। এ সময় তার মাথায় রড দিয়ে আঘাত করা হয় এবং কানে রড ঢুকিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রাজা মিয়ার স্ত্রী জোসনা আক্তার কোতোয়ালি মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন।
রাজা মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- কবীর হোসেন (৩৫), মো. বিনু মিয়া (৪৫) ও মো. নিশাত (২০)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যক্তি মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এতে দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করা হবে। আটক তিন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন