Author
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন: ডেপুটি স্পিকার

বাংলাদেশ আপনার, আমার ও আমাদের সকলের। ‘রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, তবে সরকারের একার পক্ষে কখনোই দেশকে উন্নত বা কার্যকর রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। দেশকে  সঠিক পথে চালাতে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।’

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-অংশ হিসাবে উপজেলা প্রশাসন ও দুর্গাপুর পৌরসভার যৌথ আয়োজনে খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন।

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে স্বতঃস্ফ‚র্তভাবে অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর শতাধিক কর্মী। এই কার্যক্রমে সভাপতিত্ব করেন দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত।

এ কর্মসূচি উদ্বোধনের আগে পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ শেষে স্বেচ্ছাসেবকরা লাইফ জ্যাকেট, গøাভস ও সরঞ্জাম নিয়ে সরাসরি খালে নেমে জমে থাকা কচুরিপানা ও প্লাস্টিক বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু করেন।

বক্তব্যের শুরুতেই পরিচ্ছন্নতার সামাজিক ও ধর্মীয় গুরুত্ব তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, ‘ইসলাম ধর্মের মূল্যবোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। শুধু ইসলাম নয়, প্রত্যেকটি ধর্মেই পরিষ্কার-পরিচ্ছন্নতা সামাজিকভাবে স্বীকৃত, প্রতিষ্ঠিত এবং এটি সবারই কাম্য। দুর্ভাগ্যবশত, কেবল অসচেতনতার অভাবেই আমরা এই জরুরি কাজটি থেকে বিরত থাকি।’

বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগের ভ‚য়সী প্রশংসা করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘বিডি ক্লিনের বন্ধুরা আজ যে খালটি পরিষ্কার করতে এসেছেন, এটি গত প্রায় দুই দশক ধরে এমন বেহাল অবস্থার মধ্যে ছিল। এমন চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য আমি উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক এবং বিডি ক্লিনের সকল স্বেচ্ছাসেবক বন্ধুদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সারাদেশে ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দুর্গাপুর, কলমাকান্দাসহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজ ডেঙ্গুর প্রকোপ ও নানা ধরনের ছোঁয়াচে বা আবর্জনাজনিত রোগ বাড়ছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিশুরাই এসবের সবচেয়ে বড় ভুক্তভোগী। আমাদের আজকের পরিচ্ছন্নতা কার্যক্রমটি মূলত আগামী প্রজন্মের জন্য, আমাদের শিশুরা যেন সুস্থ থাকে এবং ভালোভাবে বাঁচতে পারে, এরই অংশ হিসেবে আজকের এই আয়োজন।

অনুষ্ঠানে বিডি ক্লিনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করানো হয়। এ প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, ‘বিডি ক্লিন আজ আমাদের যে শপথ পড়িয়েছে, সেখানে বলা হয়েছে- মানবিক এবং কার্যকর রাষ্ট্র গঠনের জন্য আমরা সবাই কাজ করব। আমি নিজেও শপথটি পড়েছি এবং সবাইকে এটি অন্তরে ধারণ করার অনুরোধ জানিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে।’

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি সকলের প্রতি অনুরোধ জানাব, অতীতকে ভুলে গিয়ে বা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলি। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই আগামী প্রজন্ম সুখী ও সুন্দর দেশ পাবে।’

এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া জুলাইয়ের সফলতা অসম্ভব ছিল: রাশেদ খান

১

বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

২

শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী

৩

‘বে অব বেঙ্গল’ কনফারেন্সে প্রধান মন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি

৪

বন্য প্রাণীর গায়ে কেন মাইক্রোচিপ বসাতে চায় বন বিভাগ

৫

হামের উপসর্গে আরও আটজন মারা গেছে, মোট মৃত্যু ১ হাজার ১২২

৬

শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার

৭

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ

৮

মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ

৯

গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই

১০

কিশোরগঞ্জে আমেরিকা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

কিশোরগঞ্জে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ পালিত

১২

কিশোরগঞ্জে চুরির ঘটনায় সালিশের আগেই সংঘর্ষ, আহত ৩০

১৩

মাদকসেবনের ভিডিও ভাইরাল, এনসিপির ইটনা উপজেলা আহ্বায়ক বহিষ্কার

১৪

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের, আহত ২

১৫

ট্রেন থেকে ৫৭ হাজার টাকার ভারতীয় কম্বল উদ্ধার

১৬

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

১৭

মিঠামইনে সালিশ শুরুর আগেই দুই ইউপি সদস্যের লোকজনের সংঘর্ষ, আহত ৩০

১৮

ময়মনসিংহে বাস- সিএনজি সংঘর্ষে সাতজন নিহত

১৯

শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার

২০
শিরোনামঃ
❮সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া জুলাইয়ের সফলতা অসম্ভব ছিল: রাশেদ খান❮বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান❮শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী❮‘বে অব বেঙ্গল’ কনফারেন্সে প্রধান মন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি❮বন্য প্রাণীর গায়ে কেন মাইক্রোচিপ বসাতে চায় বন বিভাগ❮হামের উপসর্গে আরও আটজন মারা গেছে, মোট মৃত্যু ১ হাজার ১২২❮শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার❮বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ❮মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ❮গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই