Tawfik
৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। আটক ইমামের নাম মো. রুবেল মিয়া (৩০)। তিনি উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মাতৃছায়া বৃদ্ধাশ্রমে এ ঘটনা ঘটে। আটক রুবেল মিয়া উপজেলার চৈতন কালী মসজিদের ইমাম।

মাতৃছায়া বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ইমাম মো. রুবেল মিয়া বৃদ্ধাশ্রমে প্রবেশ করেন। সেখানে থাকা ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে হঠাৎ ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। এ সময় ওই নারী চিৎকার শুরু করলে বৃদ্ধাশ্রমে থাকা অন্যরা এসে রুবেলকে আটক করেন। পরে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ গিয়ে তাকে আটক করে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রুবেল মিয়া। তিনি জানান, বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া ওই নারীসহ অন্য নারী-পুরুষদের সেবা করার উদ্দেশে সেখানে গিয়েছিলেন। কাউকে ধর্ষণের উদ্দেশে তিনি সেখানে যাননি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমামকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া জুলাইয়ের সফলতা অসম্ভব ছিল: রাশেদ খান

১

বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

২

শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী

৩

‘বে অব বেঙ্গল’ কনফারেন্সে প্রধান মন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি

৪

বন্য প্রাণীর গায়ে কেন মাইক্রোচিপ বসাতে চায় বন বিভাগ

৫

হামের উপসর্গে আরও আটজন মারা গেছে, মোট মৃত্যু ১ হাজার ১২২

৬

শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার

৭

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ

৮

মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ

৯

গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই

১০

কিশোরগঞ্জে আমেরিকা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

কিশোরগঞ্জে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ পালিত

১২

কিশোরগঞ্জে চুরির ঘটনায় সালিশের আগেই সংঘর্ষ, আহত ৩০

১৩

মাদকসেবনের ভিডিও ভাইরাল, এনসিপির ইটনা উপজেলা আহ্বায়ক বহিষ্কার

১৪

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের, আহত ২

১৫

ট্রেন থেকে ৫৭ হাজার টাকার ভারতীয় কম্বল উদ্ধার

১৬

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

১৭

মিঠামইনে সালিশ শুরুর আগেই দুই ইউপি সদস্যের লোকজনের সংঘর্ষ, আহত ৩০

১৮

ময়মনসিংহে বাস- সিএনজি সংঘর্ষে সাতজন নিহত

১৯

শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার

২০
শিরোনামঃ
❮সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া জুলাইয়ের সফলতা অসম্ভব ছিল: রাশেদ খান❮বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান❮শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী❮‘বে অব বেঙ্গল’ কনফারেন্সে প্রধান মন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি❮বন্য প্রাণীর গায়ে কেন মাইক্রোচিপ বসাতে চায় বন বিভাগ❮হামের উপসর্গে আরও আটজন মারা গেছে, মোট মৃত্যু ১ হাজার ১২২❮শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার❮বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ❮মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ❮গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই