Tawfik
৩ অক্টোবর ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকসেবনের ভিডিও ভাইরাল, এনসিপির ইটনা উপজেলা আহ্বায়ক বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকসেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাজমুল ঠাকুরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিপির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযোগের গুরুত্ব ও তীব্রতা বিবেচনায় কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শে কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী নাজমুল ঠাকুরের বহিষ্কারাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবির বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাজমুল ঠাকুরের মাদকসেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি সংগঠনের নজরে আসার পর তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে নাজমুল ঠাকুরের ভিন্ন বক্তব্যও পাওয়া গেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভিডিওটিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করেছেন এবং ভিডিওতে থাকা ব্যক্তি তিনি নন বলে জানিয়েছেন। তার দাবি, ভিডিওটি মেটাডাটা ও ফ্রেম-বাই-ফ্রেম বিশ্লেষণের জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।

নাজমুল ঠাকুর আরও দাবি করেছেন, ইটনার কিছু অমীমাংসিত বিষয়ে হস্তক্ষেপ করায় একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ছড়িয়ে পড়া ভিডিওটিও সেই ষড়যন্ত্রের অংশ। ভিডিও বিশ্লেষণের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া জুলাইয়ের সফলতা অসম্ভব ছিল: রাশেদ খান

১

বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

২

শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী

৩

‘বে অব বেঙ্গল’ কনফারেন্সে প্রধান মন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি

৪

বন্য প্রাণীর গায়ে কেন মাইক্রোচিপ বসাতে চায় বন বিভাগ

৫

হামের উপসর্গে আরও আটজন মারা গেছে, মোট মৃত্যু ১ হাজার ১২২

৬

শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার

৭

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ

৮

মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ

৯

গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই

১০

কিশোরগঞ্জে আমেরিকা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

কিশোরগঞ্জে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ পালিত

১২

কিশোরগঞ্জে চুরির ঘটনায় সালিশের আগেই সংঘর্ষ, আহত ৩০

১৩

মাদকসেবনের ভিডিও ভাইরাল, এনসিপির ইটনা উপজেলা আহ্বায়ক বহিষ্কার

১৪

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের, আহত ২

১৫

ট্রেন থেকে ৫৭ হাজার টাকার ভারতীয় কম্বল উদ্ধার

১৬

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

১৭

মিঠামইনে সালিশ শুরুর আগেই দুই ইউপি সদস্যের লোকজনের সংঘর্ষ, আহত ৩০

১৮

ময়মনসিংহে বাস- সিএনজি সংঘর্ষে সাতজন নিহত

১৯

শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার

২০
শিরোনামঃ
❮সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া জুলাইয়ের সফলতা অসম্ভব ছিল: রাশেদ খান❮বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান❮শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী❮‘বে অব বেঙ্গল’ কনফারেন্সে প্রধান মন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি❮বন্য প্রাণীর গায়ে কেন মাইক্রোচিপ বসাতে চায় বন বিভাগ❮হামের উপসর্গে আরও আটজন মারা গেছে, মোট মৃত্যু ১ হাজার ১২২❮শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার❮বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ❮মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ❮গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই