Editor
২ অক্টোবর ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে

ময়মনসিংহে জামালপুরগামী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার নিহত ৭ যাত্রীর মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে গন্দ্রপা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনায় সিএনজিতে সাতজন যাত্রী ছিলেন, তাদের সবার মৃত্যু হয়েছে।

নিহত ৭ জনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন- জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)। বাকি তিন জনের পরিচয় এখনো জানা যায়নি। তাদের সঙ্গে থাকা মুঠোফোনসহ বিভিন্ন সূত্রের মাধ্যমে পরিচয় জানার চেষ্টা চলছে। তারা জামালপুর থেকে গাজীপুরে যাচ্ছিলেন। মোফাজ্জল হোসেন সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে এখনও তিনজনের পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর নিহত ব্যক্তিদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়। পরে পুলিশ বাসটি আটক করে। পুলিশের রেকার দিয়ে বাসটি জব্দ করে রাখা হয়েছে। তবে বাসের চালক ও সহকারীকে পাওয়া যায়নি। তারা বাস রেখে চলে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে থাকা যাত্রীরা সবাই নিহত হন।

ফায়ার সার্ভিসের ময়মনসিংহ স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ বাইপাসগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন মিলে অটোরিকশার ভেতর থেকে নিহত ব্যক্তিদের উদ্ধার করেন। এরপর তাদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জুলহাস উদ্দিনের ধারণা, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে

১

মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ

২

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ

৩

শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার

৪

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

৫

মাদকসেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার

৬

ভৈরবে বসতঘরে আগুন, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

৭

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদ

৮

আন্তর্জাতিক ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে বিশ্বসেরা ৬-এ বাকৃবি

৯

ময়মনসিংহে বেড়েছে ডিম-বেগুন-কাঁচামরিচের দাম

১০

ময়মনসিংহে অনশনের পর মধ্যরাতে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত দুজন

১১

বাজিতপুরে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১২

কিশোরগঞ্জে আইনজীবীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

১৩

পূর্বধলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

১৪

ফ্যামিলি ও কৃষক কার্ডে দুর্নীতি হলে নিজে মামলা করব: ডেপুটি স্পিকার

১৫

কেন্দুয়ায় সড়ক আলোকায়নে বৈদ্যুতিক খুঁটি স্থাপন কাজের উদ্বোধন

১৬

নালিতাবাড়ীতে স্বাস্থ্যসেবা ও যোগাযোগ উন্নয়নে নতুন উদ্যোগ

১৭

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে মামলা

১৮

ময়মনসিংহে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

১৯

বিরোধীদের কর্মসূচির মুখে তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

২০
শিরোনামঃ
❮ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে❮মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ❮বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ❮শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার❮কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের❮মাদকসেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার❮ভৈরবে বসতঘরে আগুন, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে❮নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদ❮আন্তর্জাতিক ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে বিশ্বসেরা ৬-এ বাকৃবি❮ময়মনসিংহে বেড়েছে ডিম-বেগুন-কাঁচামরিচের দাম