Editor
২ অক্টোবর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে একটি মনোহারি দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে দোকানমালিক ইব্রাহিম খলিল (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন। এ সময় দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে।

দগ্ধ ইব্রাহিম খলিল ওই ইউনিয়নের চেংজানা গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি সাহিতপুর বাজারে মনোহারি দোকান চালাতেন। অভিযুক্ত যুবক সুমন মিয়া একই গ্রামের কাদের নেওয়াজের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন প্রায়ই দোকান থেকে বাকিতে জিনিসপত্র নিতেন এবং পরে টাকা পরিশোধ করতেন না। বৃহস্পতিবার রাতে তিনি দোকানে এসে ইব্রাহিমের কাছে বাকিতে সিগারেট চান। তবে ইব্রাহিম বাকিতে সিগারেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সুমন দোকানের সামনে বিক্রির জন্য রাখা একটি বোতল থেকে পেট্রোল নিয়ে দোকানের ভেতরে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ইব্রাহিম খলিল দগ্ধ হন। দোকানের অধিকাংশ মালামালও পুড়ে যায়।ঘটনার পর বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ইব্রাহিমকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম বলেন, আগুনে ইব্রাহিম খলিলের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তার অবস্থা গুরুতর।

ওসি মো. তরিকুল ইসলাম আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। দগ্ধ ইব্রাহিমের স্বজনেরা বর্তমানে ঢাকায় তার চিকিৎসায় ব্যস্ত। তারা এলাকায় ফিরে থানায় মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে

১

মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ

২

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ

৩

শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার

৪

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

৫

মাদকসেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার

৬

ভৈরবে বসতঘরে আগুন, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

৭

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদ

৮

আন্তর্জাতিক ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে বিশ্বসেরা ৬-এ বাকৃবি

৯

ময়মনসিংহে বেড়েছে ডিম-বেগুন-কাঁচামরিচের দাম

১০

ময়মনসিংহে অনশনের পর মধ্যরাতে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত দুজন

১১

বাজিতপুরে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১২

কিশোরগঞ্জে আইনজীবীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

১৩

পূর্বধলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

১৪

ফ্যামিলি ও কৃষক কার্ডে দুর্নীতি হলে নিজে মামলা করব: ডেপুটি স্পিকার

১৫

কেন্দুয়ায় সড়ক আলোকায়নে বৈদ্যুতিক খুঁটি স্থাপন কাজের উদ্বোধন

১৬

নালিতাবাড়ীতে স্বাস্থ্যসেবা ও যোগাযোগ উন্নয়নে নতুন উদ্যোগ

১৭

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে মামলা

১৮

ময়মনসিংহে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

১৯

বিরোধীদের কর্মসূচির মুখে তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

২০
শিরোনামঃ
❮ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে❮মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ❮বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ❮শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার❮কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের❮মাদকসেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার❮ভৈরবে বসতঘরে আগুন, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে❮নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদ❮আন্তর্জাতিক ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে বিশ্বসেরা ৬-এ বাকৃবি❮ময়মনসিংহে বেড়েছে ডিম-বেগুন-কাঁচামরিচের দাম