শেরপুরের সীমান্তবর্তী হাড়িয়াকোনা গ্রামে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিপুল পরিমাণের ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা সীমান্ত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির একটি টহল দল।
এ সময় চোরাকারবারিরা অভিনব পদ্ধতি ব্যবহার করে ভারতীয় প্রসাধনী সামগ্রী পাচারের চেষ্টা করছিল বলে জানা যায়।
বিজিবি নির্ভরযোগ্য সোর্সের তথ্য অনুযায়ী, বিজেপি ও পরিকল্পনা মাফিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করতে সক্ষম হন। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তকেন্দ্রিক সব ধরনের অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে। দিন-রাত ২৪ ঘণ্টাই সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিশেষ করে মাদকদ্রব্য, চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন পণ্য এবং অনুমোদনহীনভাবে সীমান্ত অতিক্রমের মতো অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থান বজায় রেখেছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের তৎপরতা ও কঠোর নীতি আগামীতেও অব্যাহত রাখার কথা জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
মন্তব্য করুন