কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় সড়ক আলোকায়নের লক্ষ্যে বৈদ্যুতিক খুঁটি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। কেন্দুয়া সরকারি কলেজের গেট থেকে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত মদন সড়কের পাশে এসব বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এ কাজের উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
এ সময় কেন্দুয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সদস্য মজনু রহমান খন্দকার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আক্কাস মিয়া, পৌর কৃষকদলের সভাপতি আবু সিদ্দিক সিদ্ধু, পৌর ছাত্রদলের সভাপতি মো. জাকারুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি স্থাপন ও আলোকায়নের ফলে রাতে এ সড়কে চলাচলের সুবিধা বাড়বে। একই সঙ্গে সড়কের নিরাপত্তা ও জনসাধারণের চলাচলে ইতিবাচক প্রভাব পড়বে।
জানা গেছে, মেসার্স লিমা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির কাজ বাস্তবায়ন করবে।
মন্তব্য করুন