Editor
২ অক্টোবর ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বেড়েছে ডিম-বেগুন-কাঁচামরিচের দাম

ময়মনসিংহের বাজারে কয়েক ধরনের সবজির দাম বেড়েছে। বিশেষ করে বেগুন ও কাঁচামরিচের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। পাশাপাশি ডিমের দামও কিছুটা ঊর্ধ্বমুখী। তবে মাংসের বাজারে তেমন পরিবর্তন নেই।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নগরীর সানকিপাড়া ও মেছুয়া বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

বাজারে শীতের লাউ প্রতি পিস ৬০ টাকা, মিষ্টি লাউ ৫০, গাজর ১৪০, চিচিঙ্গা ৬০, ঝিঙা ৬০, শসা ৪০, বেগুন ১৪০, পটল ৬০, দেশি মুখী ৫০, টমেটো ৮০ থেকে ৯০, আলু ২৫ থেকে ৩৫, ঢেঁড়স ৬০, করলা ৬০, কাঁচা পেঁপে ৩০, কাঁকরোল ৬০, পেঁয়াজ ৪০, রসুন ১৩০, কাঁচামরিচ ১৬০, চালকুমড়া ৫০, আদা ১৪০ এবং বরবটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

বাজারে ডিমের দামও বেড়েছে। ব্যবসায়ীরা জানান, প্রতি কেস ডিমে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। খুচরা বাজারে প্রতি ডজন ডিম ১৫০ থেকে ১৬০ টাকা এবং ডিমের হালি বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।

মাছের বাজারে রুই মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বৃহস্পতিবার বাজারে কাতল মাছ ওঠেনি। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি। মাঝারি আকারের ইলিশের দাম ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা। ছোট পোনামাছ ২২০ টাকা, সিলভার কার্প ২০০, তেলাপিয়া ১৮০ এবং ঘাসকার্প মাছ ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে মাংসের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৭০, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মেছুয়া বাজারের সবজি বিক্রেতা আলী আজগর বলেন, কয়েক দিন ধরে কিছু সবজির দাম বেড়েছে। বাজারে সরবরাহ ও পরিবহন খরচের ওপর দাম অনেকটা নির্ভর করে। বিশেষ করে বেগুন ও কাঁচামরিচের দাম বেশি বেড়েছে।

আরেক কাঁচামাল বিক্রেতা রমজান বলেন, তেলের দাম বেড়ে যাওয়ায় পণ্য পরিবহনের খরচও বেড়েছে। এর প্রভাব পাইকারি ও খুচরা বাজারে পড়ছে। কাঁচামরিচের দাম সামনে আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

বাজারের পাইকারি ব্যবসায়ী মোশাররফ বলেন, পাইকারি বাজারে পণ্যের দাম বাড়লে খুচরা বাজারেও এর প্রভাব পড়ে। বর্তমানে কয়েকটি সবজির দাম বাড়তির দিকে থাকলেও সব ধরনের পণ্যের দাম বাড়েনি।

হামিদ উদ্দিন রোড এলাকার বাসিন্দা গৃহিণী শারমিন ঝুমা বলেন, বাজারে এসে কয়েকটি সবজির দাম বেশি মনে হয়েছে। বিশেষ করে বেগুন ও কাঁচামরিচের দাম বেশি। ডিমের দামও আগের তুলনায় বেড়েছে। এতে সাধারণ ক্রেতাদের সংসারের খরচ সামলাতে চাপ বাড়ছে।

ব্যবসায়ীদের ভাষ্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়েছে। এর সঙ্গে সরবরাহ ও পাইকারি বাজারের দামের ওঠানামায় কিছু পণ্যের খুচরা দামও বাড়ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে

১

মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ

২

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ

৩

শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার

৪

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

৫

মাদকসেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার

৬

ভৈরবে বসতঘরে আগুন, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

৭

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদ

৮

আন্তর্জাতিক ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে বিশ্বসেরা ৬-এ বাকৃবি

৯

ময়মনসিংহে বেড়েছে ডিম-বেগুন-কাঁচামরিচের দাম

১০

ময়মনসিংহে অনশনের পর মধ্যরাতে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত দুজন

১১

বাজিতপুরে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১২

কিশোরগঞ্জে আইনজীবীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

১৩

পূর্বধলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

১৪

ফ্যামিলি ও কৃষক কার্ডে দুর্নীতি হলে নিজে মামলা করব: ডেপুটি স্পিকার

১৫

কেন্দুয়ায় সড়ক আলোকায়নে বৈদ্যুতিক খুঁটি স্থাপন কাজের উদ্বোধন

১৬

নালিতাবাড়ীতে স্বাস্থ্যসেবা ও যোগাযোগ উন্নয়নে নতুন উদ্যোগ

১৭

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে মামলা

১৮

ময়মনসিংহে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

১৯

বিরোধীদের কর্মসূচির মুখে তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

২০
শিরোনামঃ
❮ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে❮মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ❮বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ❮শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার❮কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের❮মাদকসেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার❮ভৈরবে বসতঘরে আগুন, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে❮নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদ❮আন্তর্জাতিক ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে বিশ্বসেরা ৬-এ বাকৃবি❮ময়মনসিংহে বেড়েছে ডিম-বেগুন-কাঁচামরিচের দাম