হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তিনি বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
বিমান থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম নিয়ে তাদের অভিজ্ঞতা কেমন, তা যাত্রীদের কাছে জানতে চান তিনি।
এ সময় যাত্রীরা বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও তারা সন্তুষ্টির কথা জানান।
মন্ত্রী বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী।
পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)
⏳ প্রসেসিং হচ্ছে...
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস
১
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
২
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
৩
আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন
৪
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী
৫
প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার