Tawfik
৩ অক্টোবর ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়ামবাহী তিনটি লরির বহর।
আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় লরিগুলো বিমানবন্দর ত্যাগ করে। ইউরেনিয়াম পরিবহনে সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানিবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে চালানটি রূপপুরে নেওয়া হবে।
আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসার কথা রয়েছে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব জ্বালানি বাংলাদেশে আনা হবে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশে পৌঁছেছে। এর আগে কারিগরি সমস্যার কথা উল্লেখ করে আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সে সময় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার আন্তর্জাতিক আইন ও বেসামরিক বিমান চলাচলের প্রটোকলের সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণ হিসেবে তুলে ধরেছিলেন।
Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া জুলাইয়ের সফলতা অসম্ভব ছিল: রাশেদ খান

১

বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

২

শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী

৩

‘বে অব বেঙ্গল’ কনফারেন্সে প্রধান মন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি

৪

বন্য প্রাণীর গায়ে কেন মাইক্রোচিপ বসাতে চায় বন বিভাগ

৫

হামের উপসর্গে আরও আটজন মারা গেছে, মোট মৃত্যু ১ হাজার ১২২

৬

শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার

৭

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ

৮

মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ

৯

গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই

১০

কিশোরগঞ্জে আমেরিকা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

কিশোরগঞ্জে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ পালিত

১২

কিশোরগঞ্জে চুরির ঘটনায় সালিশের আগেই সংঘর্ষ, আহত ৩০

১৩

মাদকসেবনের ভিডিও ভাইরাল, এনসিপির ইটনা উপজেলা আহ্বায়ক বহিষ্কার

১৪

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের, আহত ২

১৫

ট্রেন থেকে ৫৭ হাজার টাকার ভারতীয় কম্বল উদ্ধার

১৬

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

১৭

মিঠামইনে সালিশ শুরুর আগেই দুই ইউপি সদস্যের লোকজনের সংঘর্ষ, আহত ৩০

১৮

ময়মনসিংহে বাস- সিএনজি সংঘর্ষে সাতজন নিহত

১৯

শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার

২০
শিরোনামঃ
❮সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া জুলাইয়ের সফলতা অসম্ভব ছিল: রাশেদ খান❮বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান❮শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী❮‘বে অব বেঙ্গল’ কনফারেন্সে প্রধান মন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি❮বন্য প্রাণীর গায়ে কেন মাইক্রোচিপ বসাতে চায় বন বিভাগ❮হামের উপসর্গে আরও আটজন মারা গেছে, মোট মৃত্যু ১ হাজার ১২২❮শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার❮বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ❮মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ❮গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই