রনি
৪ অক্টোবর ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন

নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সংকটে পাশে দাঁড়ানোর স্বপ্ন মরিয়ম আক্তার রিয়ার। গৌরীপুরের স্থানীয় একটি মাদরাসায় আলিম পড়ছেন তিনি। বাবা কৃষক, মা গৃহিণী। কৃষিকাজের সীমিত আয়ে সংসারের ব্যয় মেটানো যেখানে কঠিন, সেখানে পড়াশোনার পাশাপাশি আয় করে পরিবারকে সহযোগিতা করার ইচ্ছা থেকেই সেলাই শেখার উদ্যোগ নেন রিয়া। তিন মাসের প্রশিক্ষণ শেষে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন সুযোগ পেয়েছেন তিনি। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে একটি সেলাই মেশিন। এখন পড়াশোনার পাশাপাশি ঘরে বসে সেলাইয়ের কাজ করে আয় করার সুযোগ তৈরি হয়েছে তাঁর। পরিবারের দায়িত্ব ভাগ করে নেওয়ার পাশাপাশি নিজের ভবিষ্যৎও গড়ে তুলতে পারবেন বলে আশাবাদী রিয়া। রিয়ার মতো কাকলী রানী দাসের জীবনেও এই সেলাই মেশিন এসেছে নতুন আশার বার্তা নিয়ে। মা-বাবাকে হারিয়েছেন তিনি। পাঁচ ভাই-বোনের পরিবারে একজন ছাড়া বাকি সবাই বেকার। দীর্ঘদিন ধরে অভাব-অনটনের সঙ্গে লড়াই করে আসা কাকলীর জন্য ঘরে বসে কাজ করে আয় করার সুযোগটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসুন্ধরা গ্রুপের দেওয়া সেলাই মেশিনের মাধ্যমে নিজের ও পরিবারের প্রয়োজন মেটাতে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারবেন তিনি। মরিয়ম ও কাকলীর জীবনের গল্প আলাদা হলেও তাঁদের প্রত্যাশা এক—অভাবের কাছে পরাজিত না হয়ে নিজের শ্রম ও দক্ষতার মাধ্যমে ভবিষ্যৎকে বদলে দেওয়া। তিন মাসের প্রশিক্ষণের পর হাতে পাওয়া সেলাই মেশিন তাঁদের সেই স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন একটি দরজা খুলে দিয়েছে। সম্প্রতি গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে জীবনসংগ্রামে এগিয়ে চলা ২০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন ও একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। সেলিম আল রাজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শংকর ঘোষ পিলু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নন্দিত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও শুভসংঘ প্রধান ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহম্মদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমান, সাবেক আহ্বায়ক রইছ উদ্দিন, নান্দাইলের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুল হাসান কামু, গৌরীপুর লেখক সংঘের সাধারণ সম্পাদক পলাশ আজহারসহ আরও অনেকে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার উদ্যোগটি সময়োপযোগী। একটি সেলাই মেশিন একজন নারীর আত্মনির্ভরতার হাতিয়ার হয়ে উঠতে পারে। এর মাধ্যমে তাঁরা ঘরে বসে আয় করার সুযোগ পাবেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে অবদান রাখতে পারবেন। নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার এ ধরনের উদ্যোগ সমাজের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার উদ্যোগটি মহৎ ও প্রশংসনীয়। একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, এটি একজন নারীর নিজের পায়ে দাঁড়ানোর এবং পরিবারের পাশে থাকার সুযোগ তৈরি করে। প্রশিক্ষণের পর তাঁদের হাতে মেশিন তুলে দেওয়ায় উদ্যোগটি আরও অর্থবহ হয়েছে। প্রধান অতিথি ইমদাদুল হক মিলন বলেন, দরিদ্র পরিবারের নারীদের স্বাবলম্বী করে তুলতে শুধু সেলাই মেশিন দেওয়া নয়, এর মাধ্যমে তাঁদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করা হচ্ছে। প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পেলে একজন নারী যেমন নিজের পরিবারের জন্য আয় করতে পারেন, তেমনি সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বসুন্ধরা শুভসংঘ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিকতার শিক্ষা দেয়। সেলাই প্রশিক্ষণ শেষে মেশিন হাতে পাওয়া ২০ নারীর জন্য এ উদ্যোগ তাই কেবল একটি উপহার পাওয়ার ঘটনা নয়; বরং দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করার এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তোলার একটি নতুন সম্ভাবনার সূচনা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেপুটি স্পিকারের উদ্যোগে ফের চালু জারিয়ার লোকাল ট্রেন, স্বস্তি ফিরল হাজারো যাত্রীর

১

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

২

শিবালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জিন্নাহ

৩

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বহুতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী আহত

৫

২৫০ শয্যার নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসক আছেন ৩০ জন

৬

ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, আশপাশের অবস্থা আরও নাজুক

৭

শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৮

শেরপুর পৌরসভায় ২ পরিবারের ১৮ জন চাকরিতে, নিয়োগ নিয়ে প্রশ্ন

৯

‘হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি’ জামায়াত প্রার্থী দেলাওয়ারের

১০

শেরপুরে ১৭১ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর

১১

শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

এক শতাব্দী ধরে পাঠকের ঠিকানা শেরপুরের গণগ্রন্থাগার

১৩

ভৈরবে যুবদল নেতার নাম ভাঙিয়ে ৩ দোকানে তালা দিলো দুর্বৃত্তরা

১৪

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ

১৫

‘জামায়াত থেকে সাবধান’ বলেছিলেন, পরে সেই জামায়াতেই আখতারুজ্জামান

১৬

নেত্রকোণায় ভারতীয় পন্যসহ গ্রেপ্তার ১

১৭

নেত্রকোণা পূর্বধলা সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘিরে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

১৮

হেলমেট পরে এসে অধ্যক্ষের কক্ষে আগুন, কলেজে পাল্টাপাল্টি মিছিল

১৯

বাড়ি লিখে নিয়েছে মেয়ে, এখন ভাড়ার টাকাও পান না বৃদ্ধা মা

২০
শিরোনামঃ
❮ডেপুটি স্পিকারের উদ্যোগে ফের চালু জারিয়ার লোকাল ট্রেন, স্বস্তি ফিরল হাজারো যাত্রীর❮বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ❮শিবালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জিন্নাহ❮বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধান মন্ত্রী তারেক রহমান❮ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বহুতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী আহত❮২৫০ শয্যার নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসক আছেন ৩০ জন❮ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, আশপাশের অবস্থা আরও নাজুক❮শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার❮শেরপুর পৌরসভায় ২ পরিবারের ১৮ জন চাকরিতে, নিয়োগ নিয়ে প্রশ্ন❮‘হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি’ জামায়াত প্রার্থী দেলাওয়ারের