Tawfik
৬ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাটারাঘাটে নিখোঁজের ২৬ ঘণ্টা পর মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ

শেরপুরে নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়ের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভাটারাঘাট এলাকার নদী থেকে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

সৈয়দ সাদমান জয়ের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন। জয় একসময় হ্যালোডটবিডিনিউজের শিশু সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন।

সাদমান জয়ের মা শাহনাজ পারভীন শেরপুর সদর উপজেলার খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। বর্তমানে তার পরিবার শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় বসবাস করছে।

জয়ের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জয় এক বন্ধুকে নিয়ে ভাটারাঘাট এলাকায় মৃগী নদীর তীরে যান। সেখানে অবস্থানের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় জয়ের বন্ধুকে মাদকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

পরিবারের দাবি, অভিযানের সময় ভয় পেয়ে জয় দৌড়ে পালান এবং মৃগী নদীতে ঝাঁপ দিয়ে নদীর ওপারে যাওয়ার চেষ্টা করেন। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা নদীসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুলিশের সহযোগিতা চাওয়া হলে পুলিশ বিষয়টি জামালপুর ফায়ার সার্ভিসে জানায়। রোববার বিকেল থেকে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল মৃগী নদীতে উদ্ধার অভিযান শুরু করে। পরে সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে জয়ের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, শনিবার পুলিশের পক্ষ থেকে সেখানে কোনো অভিযান পরিচালনা করা হয়নি। ভুক্তভোগী পরিবারের স্বজনেরা সহযোগিতা চাইলে পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় জয়ের মরদেহ উদ্ধার করা হয়। নাসরিন আক্তার আরও বলেন, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হেলাল উদ্দিন বলেন, অভিযানের সময় মাদকসহ একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাজা দেওয়া হয়। তবে অভিযান পরিচালনার সময় কোনো ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়েছেন—এ ধরনের কোনো তথ্য তাদের কাছে আসেনি বলে জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাংলা পোস্টের সাইফুল

১

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

শেরপুরে শিশু অধিকার ও শিশু একাডেমি দিবস উদযাপন

৩

ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি

৪

ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি

৫

শিশু অধিকার দিবস – শেরপুরে শিশুদের সাথে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

৬

শেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছে শত শত মানুষ

৭

কিশোরগঞ্জে সদ্য যোগদানকৃত শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও বরণ

৮

কিশোরগঞ্জে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, কোটি টাকার ক্ষয়ক্ষতি

৯

আশুলিয়ায় থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২

১০

শিক্ষিকাকে থাপ্পড়, বিভাগীয় ব্যবস্থার সুপারিশ.

১১

দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার

১২

কৃষক সেজে হাওর থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

১৩

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

১৪

‘বেপরোয়া’ রাজিব পরিবহনের বাস বন্ধে কাফন পরে গণস্বাক্ষর কর্মসূচি

১৫

চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে দুই বগি বিচ্ছিন্ন

১৬

ময়মনসিংহে গ্যারেজে অগ্নিকাণ্ড, পুড়ল ১১টি অটোরিকশা

১৭

মাদক নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

১৮

ছয় বছর ধরে শেরপুরের ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাচ্ছে নৃ ফাউন্ডেশন

১৯

ময়মনসিংহ মেডিকেলের অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি

২০
শিরোনামঃ
❮কটিয়াদী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাংলা পোস্টের সাইফুল❮কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত❮শেরপুরে শিশু অধিকার ও শিশু একাডেমি দিবস উদযাপন❮ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি❮ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি❮শিশু অধিকার দিবস – শেরপুরে শিশুদের সাথে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত❮শেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছে শত শত মানুষ❮কিশোরগঞ্জে সদ্য যোগদানকৃত শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও বরণ❮কিশোরগঞ্জে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, কোটি টাকার ক্ষয়ক্ষতি❮আশুলিয়ায় থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২