Tawfik
২৩ অক্টোবর ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুন্যালে নেয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছেল ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাব।

 

বৃহস্পতিবার বিকালে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে আলিফ হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচি থেকে বক্তারা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুন্যালে নেয়ার দাবি জানান।

 

 

 

একজন সাংবাদিককে হত্যা কেবল একটি জীবনের ওপর আঘাত নয় বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশকে বাধাগ্রস্ত করার একটি বিপদজ্জনক বার্তা। সাংবাদিক হত্যার বিচার না হলে সমাজের ভয়ের সংস্কৃতি তৈরি হবে। আমরা সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে যারা সরাসরি ও পরোক্ষভাবে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। আলিফ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালের নেয়ার দাবি জানান বক্তারা। এছাড়াও আলিফের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান তাঁরা।

 

কর্মসূচিতে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।

 

কর্মসূচিতে বক্তব্য দেন- প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সহসভাপতি আলী হায়দার রবিন, তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, আনোয়ার হোসেন শাহীন, মশিউর রহমান কাউসার, শেখ মো:০ বিপ্লব, সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান, সদস্য মো. কামাল উদ্দিন, রিপোর্টাস ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, প্রেসটিভির পরিচালক হুমায়ুন কবির সুমন, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি শামীম আনোয়ার প্রমুখ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

১

বৃষ্টি নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

২

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

৩

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

৪

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

৫

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

৬

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

৭

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

৮

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

৯

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

১১

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১২

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১৩

১৩ বছর বেতন তোলার পর এমপিও বাতিল

১৪

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

১৫

মুক্তাগাছায় সংস্কৃতিকর্মীর ওপর হামলা

১৬

নালিতাবাড়ীতে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৭

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

১৮

গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৯

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

২০
শিরোনামঃ