Hasan
২৫ অক্টোবর ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

পাহাড়ের বুকজুড়ে সাদা মাটির (চীনা মাটি) অপরূপ বিস্তার, সোমেশ্বরী নদীর বুকে বয়ে চলা স্বচ্ছ জলধারা, বিস্তীর্ণ বালুচর আর সীমান্তঘেঁষা সবুজ পাহাড়ের হাতছানি। প্রকৃতির এমন অপরুপ সৌন্দর্যে সমৃদ্ধ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা। প্রকৃতির এই মায়াবী রূপ দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন অসংখ্য ভ্রমণপিপাসু মানুষ।

নদী পারাপারের ভোগান্তি দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষের নিত্যদিনের বাস্তবতা। সেই দুর্ভোগ লাঘবের প্রত্যাশায় সোমেশ্বরী নদীর তেরীবাজার ও শিবগঞ্জ ঘাটে জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকারের উদ্যোগ ও সহায়তায় তৃতীয়বারের মতো নির্মিত হচ্ছে কাঠের সেতু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমেশ্বরী নদীর ওপর দিয়ে স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প ইতোমধ্যে একনেক সভায় অনুমোদন পেয়েছে এবং খুব শিগগিরই দরপত্র (টেন্ডার) আহ্বানের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

নদীর বুকজুড়ে কাঠের সেতু নির্মাণের এ উদ্যোগ ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ করা, দৈনন্দিন ভোগান্তি কমানো এবং দুর্গাপুরের পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করার ক্ষেত্রে সেতুগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন এলাকাবাসী। নির্মিত কাঠের সেতু দিয়ে ভারী যানবাহন না চললেও মিনিট্রাক সহ মাইক্রোবাস ও প্রাইভেটকারের মতো যানবাহন চলাচল করতে  পারে। অস্থায়ী কাঠের সেতুর পাশাপাশি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিবর্তনের সুযোগ তৈরি হবে।

তেরীবাজার ও শিবগঞ্জ ঘাট দিয়ে চলাচলকারী মানুষের কাছে নদী পারাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, ব্যবসায়ী, কর্মজীবী মানুষ, কৃষক ও সাধারণ যাত্রীদের বিভিন্ন প্রয়োজনে নদী পার হতে হয়। কিন্তু নদীর স্রোত, পানির উচ্চতা ও ঋতুভেদে পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেক সময় চলাচলে ভোগান্তি দেখা দেয়। বিশেষ করে প্রতিকূল আবহাওয়া ও বর্ষা মৌসুমে নদী পারাপার আরও কঠিন হয়ে ওঠে।

এমন দুর্ভোগ লাঘবে জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকারের উদ্যোগ ও সহায়তায় পৌরশহরের তেরীবাজার শিবগঞ্জ ও বিরিশিরি শিবগঞ্জ ঘাটে তৃতীয়বারের মতো কাঠের সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নির্মাণকাজ সম্পন্ন হলে নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে সাময়িক স্বস্তি ফিরবে এবং দৈনন্দিন চলাচল আরও সহজ হওয়ার পাশাপাশি পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, স্থানীয় পরিবহন, আবাসন, খাবারের দোকান ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। পরিকল্পিত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হলে দুর্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকগনও আগ্রহ প্রকাশ করবে।

এসএসসি পরীক্ষার্থী ফাহিম যায়যায়দিন কে বলেন, সামনে আমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে। শীতের সকালে প্রাইভেট পড়তে শিবগঞ্জ থেকে দুর্গাপুর যেতে হয়। নৌকার জন্য এখন আর আমাদের বসে থাকতে হবে না। দ্রুত পার হয়ে আবার দ্রুতই বাড়িতে চলে আসতে পারবো। আমরা ধন্যবাদ জানাই ব্যারিস্টার কায়সার কামাল স্যারকে।

কাঠেরসেতু নির্মান কাজের সমন্বকায়ী শাহআলম যায়যায়দিন কে বলেন, সোমেশ্বরীর বুকে ৭৫০ফুট লম্বা নির্মাণাধীন কাঠের সেতু কেবল নদী পারাপারের একটি মাধ্যম নয়, এটি মানুষের দীর্ঘদিনের যোগাযোগ-চাহিদা, পর্যটন বিকাশের প্রত্যাশা এবং দুর্গাপুরের উন্নয়ন সম্ভাবনার সঙ্গে জড়িয়ে থাকা একটি উদ্যোগ।

এই উদ্যোগ বাস্তবায়ন করার জন্য আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি। অল্পকিছু দিনের মধ্যেই চালু হবে কাঠের সেতুটি। এবার নিয়ে উনি তিন বছর ধরে সাধারণ মানুষ, ব্যবসায়ী, পর্যটক ও স্থানীয় শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এই অস্থায়ী কাঠের সেতু নির্মান করে দিচ্ছেন। সেতু থেকে শুধু যানবাহন পারাপারে সামান্য টাকা রাখা হয়। সেতু রক্ষনাবেক্ষন খরচ বাদে লভ্যাংশের সকল টাকাই প্রতিবছর স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার কাজে ব্যায় করা হয়।

কাঠেরসেতু নির্মানের ফলে নদীর দুই পাড়ের চলাচলকে যুক্ত করার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রা সহজ করা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুর্গাপুরের পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলাকাবাসীর প্রত্যাশা, চলমান কাঠের সেতু নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন হবে এবং স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প দুটির দরপত্র ও পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে যাবে। দীর্ঘদিনের যোগাযোগ-দুর্ভোগের অবসান ঘটিয়ে সোমেশ্বরীর বুকে স্থায়ী সেতুবন্ধন গড়ে উঠবে এমন স্বপ্নই দেখছেন নদীর দুই পাড়ের মানুষ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

১

নেত্রকোণায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

২

কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক তিন

৩

সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

৪

দেশের বাজারে কমলো সোনার দাম

৫

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

৬

এসআরবির অভিযানে শ্রীবরদীতে ভারতীয় প্রসাধনীসহ ভ্যানচালক গ্রেফতার

৭

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ময়মনসিংহ জেলার নবগঠিত কমিটি

৮

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৫১ পিস ইয়াবাসহ তিনজন আটক

৯

ভৈরবে ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ২

১০

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

১১

কেন্দুয়ায় সিরাজুদ্দীন কাসিমপুরীর জন্মবার্ষিকী পালিত

১২

বারহাট্টায় অভিযোগের মধ্যেই সার ডিলার নিয়োগের প্রজ্ঞাপন

১৩

ময়মনসিংহে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই

১৪

নেত্রকোনার সীমান্তে ২ লাখ টাকার রসুন ও কয়লা জব্দ

১৫

দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে বা মাসে দূর করা কঠিন: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৭

ভালুকায় অপহরণ মামলায় চারজন গ্রেপ্তার

১৮

নালিতাবাড়ীতে জুতার মূল্যছাড় নিয়ে প্রতারণার অভিযোগ

১৯

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২

২০
শিরোনামঃ