Hasan
২৯ অক্টোবর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় যুবদলের র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার দুপুরে কলমাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার আটটি ইউনিয়ন থেকে প্রায় চার হাজার নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন।

 

র‌্যালিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় লাঠিখেলার প্রদর্শনী ছিল অন্যতম আকর্ষণ। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদলে সাজানো তিন শিশুর অংশগ্রহণও উপস্থিত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে।

র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্যসচিব সোলায়মান হক ও যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস ছালাম কেরন, সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম ও মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল ও সদস্যসচিব ইয়াসিন আরাফাত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল এবং যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জে আইনশৃঙ্খলা সভায় নানা সমস্যা নিয়ে আলোচনা

১

কলমাকান্দায় যুবদলের র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

২

দুর্গাপুরে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

স্বামী মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও

৪

ময়মনসিংহে গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

৫

ময়মনসিংহে গ্রীল কাটার সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

৬

দুর্গাপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার

৭

নেত্রকোনায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬

৮

ধর্ষণে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সব সম্পদের বিনিময়ে মুক্তি চান সাগর

৯

সড়ক সংস্কারে এমপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ঠিকাদারের!

১০

ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা ঘিরে উত্তেজনা, এক পক্ষের মানববন্ধন

১১

ময়মনসিংহে সেলুন ব্যবসায়িকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

১২

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১৩

মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে

১৪

লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী

১৫

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

১৬

ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর

১৭

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

১৮

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

১৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি

২০
শিরোনামঃ