Hasan
৫ নভেম্বর ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে কুকুরের কামড়ে আহত শতাধিক, এলাকায় আতঙ্ক জেলা

শেরপুর সদর উপজেলার দুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে একটি পাগলা কুকুরের আক্রমণে শতাধিক মানুষ আহত হয়েছেন। আকস্মিক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর থেকে সদর উপজেলার ভাতশালা ও লছমনপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে কুকুরটির আক্রমণের এ ঘটনা ঘটে।

 

 

 

স্থানীয়দের ভাষ্য, সকাল হওয়ার আগেই কুকুরটি বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে শুরু করে। এ সময় রাস্তায় চলাচলকারী মানুষ কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। সামনে যাকে পেয়েছে, তাকেই কামড় ও আঁচড় দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেছে। একপর্যায়ে ভাতশালা ইউনিয়নের একাধিক গ্রামের শতাধিক মানুষ কুকুরটির আক্রমণের শিকার হন।

হাসপাতালে গিয়ে দেখা যায়, কুকুরের কামড় ও আঁচড়ে আহতরা ক্ষতস্থান থেকে রক্ত ঝরা অবস্থায় চিকিৎসা নিতে আসছেন। চিকিৎসাকর্মীরা তাদের ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে পরিষ্কার করার পর জলাতঙ্কের প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করছেন। তবে প্রয়োজনীয় জনবল না থাকায় একজন নার্সকেই একসঙ্গে রোগীদের ভ্যাকসিন দিতে হচ্ছে। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। এ নিয়ে টিকাদানের লাইনে থাকা লোকজনের সঙ্গে দায়িত্বে থাকা আনসার সদস্যদের একাধিকবার হট্টগোলের ঘটনাও ঘটছে।

চিকিৎসা নিতে আসা চার বছর বয়সী এক শিশুর স্বজন আব্দুল আলিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভোর ৬টার দিকে আমার শিশুকে কুকুরে কামড় দিয়েছে। সকাল ৭টায় তাকে নিয়ে হাসপাতালে এসেছি। কিন্তু বেলা ১১টা পেরিয়ে গেলেও এখনো ভ্যাকসিন দিতে পারিনি। এর মধ্যে আনসার সদস্যরা আমাদের লাইন থেকে বের করে দিচ্ছেন।’

একই ধরনের ভোগান্তির কথা জানান রোকন নামে আরেক রোগীর স্বজন। তিনি বলেন, বাড়ির সামনে তার মেয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ পেছন থেকে এসে কুকুরটি তার পিঠে আঁচড় দেয়। সকাল ৮টায় মেয়েকে নিয়ে হাসপাতালে এলেও দুপুর ১২টা পর্যন্ত ভ্যাকসিন পাননি।

 

 

তিনি অভিযোগ করে বলেন, এতক্ষণ অপেক্ষা করার পরও ভ্যাকসিন পাইনি। এর মধ্যে নার্সও বাইরে চলে গেছেন। এ নিয়ে প্রতিবাদ করলে আনসার সদস্যরা আমাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এভাবে একটি হাসপাতালের চিকিৎসাসেবা চলতে পারে না।

অন্যদিকে, লছমনপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের বাসিন্দা সেকান্দর আলী কুকুরটির আক্রমণ ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, কুকুরটিকে দ্রুত শনাক্ত করে আটক কিংবা নিয়ন্ত্রণে আনা না হলে গ্রামাঞ্চলে মানুষের স্বাভাবিক চলাচল ঝুঁকির মুখে পড়বে। বিশেষ করে স্কুলে যাতায়াতকারী শিশু এবং মাঠে কাজ করতে যাওয়া কৃষকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়বে।

হাসপাতালের ভ্যাকসিন কক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৫০ জনকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

শেরপুর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সাজ্জাদ হোসেন বলেন, সরকারিভাবে সরবরাহ করা ভ্যাকসিন রোগীদের বিনামূল্যে দেওয়া হয়েছে। তবে হাসপাতালে জনবল কম থাকায় রোগীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভ্যাকসিন দেওয়ার কাজে আরও কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১

রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

২

দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থানে রয়েছে

৩

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান মন্ত্রীর

৪

হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধান মন্ত্রী

৫

মোংলা বন্দর আধুনিকায়ন হলে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চল সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হবে

৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ

৭

ভৈরব উপস্বাস্থ্যকেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী

৮

এইচএসসি পরীক্ষা • যে কলেজে টানা তিন বছর পাস করেনি কোনো শিক্ষার্থী

৯

নার্সের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

১০

২ মাসের ব্যবধান • বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

১১

নেত্রকোনায় সীমান্তে ১০ অভিযানে গরুসহ ১৬ লাখ টাকার পণ্য জব্দ বিজিবির

১২

৪৯২ বোতল ফেনসিডিলসহ নেত্রকোনার যুবক আটক

১৩

শেরপুরে কুকুরের কামড়ে আহত শতাধিক, এলাকায় আতঙ্ক জেলা

১৪

চুরির অভিযোগে আটক মেহেদীর রক্তদানে বদলে গেল জীবনের গল্প

১৫

কলমাকান্দায় পদোন্নতির দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন

১৬

বর্ণাঢ্য আয়োজনে গৌরীপুরে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন

১৭

ডেপুটি স্পিকারের উদ্যোগে চিনামাটির পাহাড়ে পুলিশ তদন্তকেন্দ্র

১৮

৮ ঘণ্টার ব্যবধানে সাবেক স্বামী-স্ত্রীর মৃত্যু

১৯

বিয়ের পরদিন স্বর্ণালংকার ও টাকা নিয়ে নববধূ উধাও

২০
শিরোনামঃ
❮নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার❮রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ❮দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থানে রয়েছে❮মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান মন্ত্রীর❮হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধান মন্ত্রী❮মোংলা বন্দর আধুনিকায়ন হলে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চল সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হবে❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ❮ভৈরব উপস্বাস্থ্যকেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী❮এইচএসসি পরীক্ষা • যে কলেজে টানা তিন বছর পাস করেনি কোনো শিক্ষার্থী❮নার্সের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন