Hasan
৫ নভেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় সীমান্তে ১০ অভিযানে গরুসহ ১৬ লাখ টাকার পণ্য জব্দ বিজিবির

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় পৃথক ১০টি অভিযান চালিয়ে সাড়ে ১৬ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য, গরু, মদ ও মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

 

 

এরআগে, গতকাল মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। তবে অভিযানে কেউ আটক হননি।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় জিরা ৪৮ কেজি, বিভিন্ন ধরনের প্রসাধনী দুই হাজার ৪৫৫ পিস, কম্বল ১৪২টি, গরু আটটি, ভারতীয় মদ ৩৩ বোতল, কয়লা দুই হাজার ২০০ কেজি, বাংলাদেশি রসুন ৩১৫ কেজি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এর মধ্যে বরুয়াকোনা বিওপির সদস্যরা কুয়ারপাড় এলাকা থেকে ৭৩ হাজার ৮০ টাকা মূল্যের জিরা ও প্রসাধনী জব্দ করেন। খারনই ও চারুয়াপাড়া বিওপির সদস্যরা পৃথক অভিযানে সাতটি কম্বল জব্দ করেন। লেংগুড়া বিওপির সদস্যরা টকলেটবাড়ী এলাকা থেকে আটটি ভারতীয় গরু আটক করেন।

 

এ ছাড়া মোহনপুর বিওপির সদস্যরা রংপুর এলাকা থেকে নয় বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেন। বিজয়পুর বিওপির সদস্যরা কয়লারপোট, পশ্চিম বিজয়পুর ও প্রেমবাজার এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ২২টি কম্বল, ১৬৩ পিস প্রসাধনী, ৩১৫ কেজি বাংলাদেশি রসুন ও ১১৩টি ভারতীয় কম্বল আটক করেন। মহেষখোলা বিওপির সদস্যরা নকলাই এলাকা থেকে দুই হাজার ২০০ কেজি ভারতীয় কয়লা এবং পাঁচগাঁও বিওপির সদস্যরা সন্ন্যাসীপাড়া এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন।

বিজিবি কর্মকর্তা জানায়, জব্দ করা পণ্যগুলোর মধ্যে গরু নিলামের জন্য প্রক্রিয়াধীন। অন্যান্য চোরাচালানি পণ্য নেত্রকোনা কাস্টমস অফিসে এবং মদ ও মোটরসাইকেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

অভিযানে গরুসহ জব্দকৃত পণ্যের মোট মূল্য ১৬ লাখ ৫৫ হাজার ৫৭০ টাকা বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১

রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

২

দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থানে রয়েছে

৩

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান মন্ত্রীর

৪

হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধান মন্ত্রী

৫

মোংলা বন্দর আধুনিকায়ন হলে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চল সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হবে

৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ

৭

ভৈরব উপস্বাস্থ্যকেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী

৮

এইচএসসি পরীক্ষা • যে কলেজে টানা তিন বছর পাস করেনি কোনো শিক্ষার্থী

৯

নার্সের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

১০

২ মাসের ব্যবধান • বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

১১

নেত্রকোনায় সীমান্তে ১০ অভিযানে গরুসহ ১৬ লাখ টাকার পণ্য জব্দ বিজিবির

১২

৪৯২ বোতল ফেনসিডিলসহ নেত্রকোনার যুবক আটক

১৩

শেরপুরে কুকুরের কামড়ে আহত শতাধিক, এলাকায় আতঙ্ক জেলা

১৪

চুরির অভিযোগে আটক মেহেদীর রক্তদানে বদলে গেল জীবনের গল্প

১৫

কলমাকান্দায় পদোন্নতির দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন

১৬

বর্ণাঢ্য আয়োজনে গৌরীপুরে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন

১৭

ডেপুটি স্পিকারের উদ্যোগে চিনামাটির পাহাড়ে পুলিশ তদন্তকেন্দ্র

১৮

৮ ঘণ্টার ব্যবধানে সাবেক স্বামী-স্ত্রীর মৃত্যু

১৯

বিয়ের পরদিন স্বর্ণালংকার ও টাকা নিয়ে নববধূ উধাও

২০
শিরোনামঃ
❮নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার❮রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ❮দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থানে রয়েছে❮মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান মন্ত্রীর❮হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধান মন্ত্রী❮মোংলা বন্দর আধুনিকায়ন হলে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চল সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হবে❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ❮ভৈরব উপস্বাস্থ্যকেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী❮এইচএসসি পরীক্ষা • যে কলেজে টানা তিন বছর পাস করেনি কোনো শিক্ষার্থী❮নার্সের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন