Hasan
৫ নভেম্বর ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা • যে কলেজে টানা তিন বছর পাস করেনি কোনো শিক্ষার্থী

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আবুল কাসেম স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারও এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি। একটানা তিন বছর কলেজটি থেকে কেউ উত্তীর্ণ হতে পারেনি। অভিযোগ আছে, পরীক্ষার সময়েই শুধু শিক্ষার্থীরা পরীক্ষা দেয় এছাড়া আর কোনো অস্তিত্ব থাকে না।

কলেজটি উপজেলার ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় অবস্থিত। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া কোনা শিক্ষার্থী পাস করতে পারেনি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৬ সালে কলেজটির মানবিক বিভাগ থেকে মোট সাতজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে তাদের মধ্য একজনও পাস করেনি।

এর আগে, ২০২৫ সালে ছয়জন এবং ২০২৪ সালে দুইজন শিক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করেনি। অর্থাৎ একটানা তিন বছর যাবৎ সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ২০০৬ সালে পাঠদানের অনুমতি পাওয়ার পর সর্বশেষ ২০২৩ সালে নয়জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ছয়জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এরপর আর কোনো শিক্ষার্থী কলেজটি থেকে উত্তীর্ণ হতে পারেনি।

আবুল কাসেম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও দায়িত্বরত অধ্যক্ষ বিউটি বেগম বলেন, তার স্বামী আবুল কাসেম গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্যই পৈতৃক সম্পত্তিতে গড়ে তুলেছিলেন স্কুল অ্যান্ড কলেজ। কলেজটি পাঠদান শুরুর পর থেকে ভালো ফলাফল করে আসলেও এমপিও ভুক্ত না হওয়ার কারণে কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ দিতে পারছি না।

তিনি আরও বলেন, তা ছাড়া অস্থায়ীভাবে পাঁচজন শিক্ষক রয়েছেন তাদেরকে ঠিকমতো বেতন না দেওয়ায় নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস নেওয়া সম্ভব হয়নি। যার ফলে গত কয়েক বছর কলেজের ফলাফল খারাপ হচ্ছে। তবে আগামী বছর থেকে আমরা কলেজের সুনাম ফিরে আনতে শিক্ষকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে ফলাফল ভালো করার চেষ্টা করবো।

স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শরীফ উদ্দিন আহমেদ বলেন, প্রতিষ্ঠানটির স্কুল ও কলেজ শাখার পৃথক কোড নম্বর ও ইআইআইএন রয়েছে। তিনি স্কুল শাখার প্রধান শিক্ষক। কলেজ শাখায় নিয়োজিত শিক্ষকরা ঠিকমতো বেতন-ভাতা না পাওয়ার কারণেই কলেজের শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান হতো না। তা ছাড়া কলেজটি গ্রামে হওয়ায় ভালো শিক্ষার্থী পাওয়া যায় না। যার ফলে কম জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে রেজাল্ট খারাপ করছে।

কুলিয়ারচর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. মুসফিকুর রহমান বলেন, টানা তিন বছর ধরে কলেজটিতে কেউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না। কলেজটি এমপিও ভুক্ত না হওয়ায় নেই কোনো স্থায়ী শিক্ষক ও কলেজ ভবন। সারাবছর কলেজে কোনো শিক্ষার্থী ও শিক্ষককে পাওয়া যায় না। শুধু পরীক্ষার সময় হলেই কোথা থেকে শিক্ষার্থী এনে পরীক্ষায় অংশগ্রহণ করায় কলেজ কর্তৃপক্ষ। আমরা কলেজটি সম্পর্কে আগেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এই বছরও ফলাফল প্রকাশের পর জানানো হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১

রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

২

দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থানে রয়েছে

৩

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান মন্ত্রীর

৪

হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধান মন্ত্রী

৫

মোংলা বন্দর আধুনিকায়ন হলে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চল সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হবে

৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ

৭

ভৈরব উপস্বাস্থ্যকেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী

৮

এইচএসসি পরীক্ষা • যে কলেজে টানা তিন বছর পাস করেনি কোনো শিক্ষার্থী

৯

নার্সের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

১০

২ মাসের ব্যবধান • বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

১১

নেত্রকোনায় সীমান্তে ১০ অভিযানে গরুসহ ১৬ লাখ টাকার পণ্য জব্দ বিজিবির

১২

৪৯২ বোতল ফেনসিডিলসহ নেত্রকোনার যুবক আটক

১৩

শেরপুরে কুকুরের কামড়ে আহত শতাধিক, এলাকায় আতঙ্ক জেলা

১৪

চুরির অভিযোগে আটক মেহেদীর রক্তদানে বদলে গেল জীবনের গল্প

১৫

কলমাকান্দায় পদোন্নতির দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন

১৬

বর্ণাঢ্য আয়োজনে গৌরীপুরে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন

১৭

ডেপুটি স্পিকারের উদ্যোগে চিনামাটির পাহাড়ে পুলিশ তদন্তকেন্দ্র

১৮

৮ ঘণ্টার ব্যবধানে সাবেক স্বামী-স্ত্রীর মৃত্যু

১৯

বিয়ের পরদিন স্বর্ণালংকার ও টাকা নিয়ে নববধূ উধাও

২০
শিরোনামঃ
❮নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার❮রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ❮দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থানে রয়েছে❮মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান মন্ত্রীর❮হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধান মন্ত্রী❮মোংলা বন্দর আধুনিকায়ন হলে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চল সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হবে❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ❮ভৈরব উপস্বাস্থ্যকেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী❮এইচএসসি পরীক্ষা • যে কলেজে টানা তিন বছর পাস করেনি কোনো শিক্ষার্থী❮নার্সের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন