Admin
৮ জুলাই ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় ছাত্রীর লাশ উদ্ধার

ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মোছা. ঝর্ণা আক্তার (১৭) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

ঝর্ণা উপজেলার মল্লিকবাড়ি শহীদ নাজিম উদ্দিন স্কুুল এন্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং তিনি মল্লিকবাড়ি গ্রামের মো. মুনসুর আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের মো. আজিজুল হক প্রধানের ছেলে মালয়েশিয়া প্রবাসী তুষার প্রধানের (২২) সাথে মোবাইলে ঝর্ণা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ের আলোচনা হলে ঝর্ণা নিরুপায় হয়ে গত রোববার (০৬ জুলাই) দুপুরে প্রেমিক তুষারের বাড়িতে চলে যান।

বিষয়টি ঝর্ণা তার প্রেমিক তুষারকে জানালে তুষার, ঝর্ণাকে তাদের বাড়িতে অবস্থান করতে বলেন। কিন্তু পরিবারের লোকজন ওই দিন সন্ধ্যায় ঝর্ণাকে বাড়িতে নিয়ে আসেন।

পরিবারের দাবি, ঝর্না আক্তার সোমবার (০৭ জুলাই) ভোরে ঘরের আড়ার সাথে গলায় উড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলেছিলো। পরে, উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম জানান, ঝর্ণা আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

১

বৃষ্টি নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

২

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

৩

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

৪

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

৫

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

৬

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

৭

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

৮

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

৯

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

১১

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১২

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১৩

১৩ বছর বেতন তোলার পর এমপিও বাতিল

১৪

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

১৫

মুক্তাগাছায় সংস্কৃতিকর্মীর ওপর হামলা

১৬

নালিতাবাড়ীতে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৭

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

১৮

গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৯

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

২০
শিরোনামঃ