Hasan
৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলম।

আলোচনা সভায় বক্তব্য দেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি কলি আক্তার এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফর কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিকুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের একপর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

প্রকাশঃ ০৪:৩৬pm, ২০২৬-১১-০৭

আপডেটঃ ০৪:৩৬pm, ২০২৬-১১-০৭

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে

১

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

২

৯০ দিনের জ্বালানি মজুতের পরিকল্পনা বিপিসির

৩

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

৪

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

৫

হিমাগারে আলুর স্তূপ, কেজিতে লোকসান ১১-১৪ টাকা

৬

ভালুকায় নদীতে ভাসমান সেই লাশের পরিচয় মিলেছে

৭

ত্রাণ প্রতি মন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

৮

গরুসহ ছিনতাই হওয়া পিকআপ উদ্ধার, গ্রেফতার ২

৯

. ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা

১০

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানসহ আটক ৬

১১

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

১২

গফরগাঁওয়ে বীর নিবাস নির্মাণে অনিয়মের প্রতিকার চান মুক্তিযোদ্ধার মেয়ে

১৩

মগড়া খনন ও উদ্ধার: হয়রানির অভিযোগ নদীতীরবর্তী বাসিন্দাদের

১৪

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি

১৫

সুন্দরবনে নিখোঁজের দুদিন পর মর‌দেহ মিললো পর্যটকের

১৬

অফিস প্রাঙ্গণে কর্মচারীর বৌভাত, দাওয়াত খেলেন কর্মকর্তা-ইউএনও

১৭

ময়মনসিংহে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা

১৮

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যুবক নিহত, আহত ১

১৯

খালিয়াজুরীতে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

২০
শিরোনামঃ