Hasan
৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রাণ প্রতি মন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

ত্রাণ প্রতি মন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজক কমিটি। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে জড়িয়ে মাহফিল বন্ধের মিথ্যা অভিযোগে বক্তব্য দেওয়ার ঘটনায় এই প্রতিবাদ জানানো হয়।

রোববার (৮ নভেম্বর) বিকালে জেলার শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে তাফসিরুল কোরআন মাহফিল স্থগিতের বিষয়ে স্পষ্টীকরণ সংক্রান্ত এক বিফ্রিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে মাহফিল আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফেজ মো: সোহেল রানা তার লিখিত বক্তব্যে বলেন, “শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন মাহফিলটি গত ৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত মাহফিল বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তে অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়। মাহফিলের পরবর্তী তারিখ সিদ্ধান্তক্রমে জানিয়ে দেওয়া হবে, বলে পূর্বে এক লিখিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এবিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, মাহফিল স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য কিংবা বিএনপির কোনো নেতৃবৃন্দের কোনো সম্পৃক্ততা নেই। সম্পূণরূপে মাহফিল বাস্তবায়ন কমিটির নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। উল্লেখ্য গত ১ নভেম্বর মাহফিল বাস্তবায়ন কমিটির সভায় অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ২ নভেম্বর লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং এরপর প্রধান আলোচকের (মুফতি আমির হামজা) পিএসকে মাহফিল স্থগিতের বিষয়টি অবহিত করা হয়। মাহফিল স্থগিতের বিষয়টি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে। মাহফিলের পরবর্তী তারিখ যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, স্থগিত হওয়া মাহফিলের আমন্ত্রিত প্রধান আলোচক (মুফতি আমির হামজা) গৌরীপুরের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে জড়িয়ে মাহফিল বন্ধের অভিযোগ তুলে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। তিনি কারো দ্বারা বা কোন পক্ষের ইন্ধনে প্রভাবিত হয়ে এই বানোয়াট অভিযোগ করেছেন। প্রকৃত পক্ষে মাহফিল বাস্তবায়ন কমিটির নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

মাহফিল আয়োজক কমিটির অপর সদস্য হাফেজ মো: সাইফুল ইসলাম বলেন, একটি দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিলের সঙ্গে ইঞ্জিনিয়ার ইকবালকে জড়ানো হয়েছে রাজনৈতিক কারণে, বিএনপিকে হেয় করার জন্য। একটি চক্র এই কাজটি করিয়েছে, প্রয়োজনে আমরা আইনের আশ্রয়ে যাবো।

শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ কমিটির সহসভাপতি বাহার উদ্দিন দুদু বলেন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। মূলত বিএনপি দলকে হেয় জন্যই একটি গুপ্ত দলের এবং গোষ্টির ইন্ধনে পরিকল্পিতভাবে এই মিথ্যাচার করা হয়েছে।

মসজিদ কমিটির সাধারন সম্পাদক আনিসুজ্জামান আনিস বলেন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইকে মৌখিকভাবে মাহফিলের আমন্ত্রণ দেওয়ার পর তা তিনি সাদরে গ্রহন করেছেন। কিন্তু গুপ্তরা এসব মিধ্যাচার করছে।

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি র্স্পকাতর বিষয় নিয়ে মুফতি আমির হামজা যে বক্তব্য দিয়েছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে জড়িয়ে। এটি সম্পন্ন কাল্পনিক মিথ্যা এবং বানোয়াট অভিযোগ। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমির হামজা এধরনের বক্তব্য দিয়েছেন। মূলত মাহফিলটি গত ২ নভেম্বর স্থগিত করেছে আয়োজক কমিটি। উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এবিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, মাহফিল বন্ধের বিষয়ে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগটি সঠিক না। মূলত আয়োজন কমিটিই তাদের সিদ্ধান্তে গত ২ নভেম্বর লিখিত বক্তব্যে মাহফিলটি স্থগিত করেছেন, এটিই সত্য।

উল্লেখ্য, গতকাল ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সিংহেশ^র ইউনিয়নের পুড়াপুটিয়া বাবা মায়ের দোয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত ইসলামি মাহফিলে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের অভিযোগে বিতর্কিত বক্তব্য দেন। এরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমির হামজার বক্তব্যটি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে

১

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

২

৯০ দিনের জ্বালানি মজুতের পরিকল্পনা বিপিসির

৩

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

৪

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

৫

হিমাগারে আলুর স্তূপ, কেজিতে লোকসান ১১-১৪ টাকা

৬

ভালুকায় নদীতে ভাসমান সেই লাশের পরিচয় মিলেছে

৭

ত্রাণ প্রতি মন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

৮

গরুসহ ছিনতাই হওয়া পিকআপ উদ্ধার, গ্রেফতার ২

৯

. ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা

১০

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানসহ আটক ৬

১১

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

১২

গফরগাঁওয়ে বীর নিবাস নির্মাণে অনিয়মের প্রতিকার চান মুক্তিযোদ্ধার মেয়ে

১৩

মগড়া খনন ও উদ্ধার: হয়রানির অভিযোগ নদীতীরবর্তী বাসিন্দাদের

১৪

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি

১৫

সুন্দরবনে নিখোঁজের দুদিন পর মর‌দেহ মিললো পর্যটকের

১৬

অফিস প্রাঙ্গণে কর্মচারীর বৌভাত, দাওয়াত খেলেন কর্মকর্তা-ইউএনও

১৭

ময়মনসিংহে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা

১৮

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যুবক নিহত, আহত ১

১৯

খালিয়াজুরীতে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

২০
শিরোনামঃ