Hasan
৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি

কলমাকান্দা প্রতিনিধি: ‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে দিবসটি উদ্যাপন করা হয়। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলমগীর ভূঁঞা।

সমবায়ী শিক্ষক মো. এনামুল হক তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম.এ. খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল বারী চাঁন মিয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, শিখা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি মো. হাবিবুর রহমান, সমবায়ী মাকসুদ রহমান বিপ্লব, বিআরডিবির সহসভাপতি হাবিবুর রহমান সবুজ, একে এম শাহজাহান কবীর, মো. সেলিম মিয়া, চন্দন তালুকদার ও আনোয়ার হোসেন।

এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমবায় বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমবায় খাতে অবদান ও কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুজন ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম। এর মাধ্যমে ব্যক্তি ও গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

তাঁরা আরও বলেন, সমবায় সমিতিগুলোকে গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে গড়ে তুলতে হবে। সমবায়ের মূল চেতনা ধারণ করে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

প্রকাশঃ ০১:০২pm, ২০২৬-১১-০৮

আপডেটঃ ০১:০২pm, ২০২৬-১১-০৮

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে

১

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

২

৯০ দিনের জ্বালানি মজুতের পরিকল্পনা বিপিসির

৩

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

৪

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

৫

হিমাগারে আলুর স্তূপ, কেজিতে লোকসান ১১-১৪ টাকা

৬

ভালুকায় নদীতে ভাসমান সেই লাশের পরিচয় মিলেছে

৭

ত্রাণ প্রতি মন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

৮

গরুসহ ছিনতাই হওয়া পিকআপ উদ্ধার, গ্রেফতার ২

৯

. ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা

১০

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানসহ আটক ৬

১১

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

১২

গফরগাঁওয়ে বীর নিবাস নির্মাণে অনিয়মের প্রতিকার চান মুক্তিযোদ্ধার মেয়ে

১৩

মগড়া খনন ও উদ্ধার: হয়রানির অভিযোগ নদীতীরবর্তী বাসিন্দাদের

১৪

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি

১৫

সুন্দরবনে নিখোঁজের দুদিন পর মর‌দেহ মিললো পর্যটকের

১৬

অফিস প্রাঙ্গণে কর্মচারীর বৌভাত, দাওয়াত খেলেন কর্মকর্তা-ইউএনও

১৭

ময়মনসিংহে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা

১৮

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যুবক নিহত, আহত ১

১৯

খালিয়াজুরীতে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

২০
শিরোনামঃ