Hasan
৮ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৭ দিন পর নান্দাইলে ফিরল সৌরভের মরদেহ

অনলাইন ডেস্ক : পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার তরুণ মো. মৃদুল হাসান সৌরভ (২৩)। তবে প্রবাসজীবনের ১৬ মাসের মাথায় জন্ডিসে আক্রান্ত হয়ে গত ১০ অক্টোবর সৌদি আরবে মারা যান তিনি। মৃত্যুর ২৭ দিন পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে তাঁর মরদেহ দেশে ফিরেছে।

সৌরভ নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামের সোহরাব হোসেনের ছেলে। পরিবারের একমাত্র প্রবাসী সদস্যের মরদেহ দেশে ফিরিয়ে আনতে দিশেহারা হয়ে পড়েছিল তাঁর পরিবার। এমন পরিস্থিতিতে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সৌদি আরব থেকে সৌরভের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর পর সরকারি সহায়তার অংশ হিসেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌরভের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘প্রবাসী শ্রমিকেরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। রেমিট্যান্স যোদ্ধাদের এমন অকালমৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। সরকার সব সময় প্রবাসী ভাইদের এবং তাঁদের পরিবারের পাশে রয়েছে।’

ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌরভের বাবা সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, ‘একমাত্র ছেলের মৃত্যুতে আমি কী করব, বুঝে উঠতে পারছিলাম না। কীভাবে মরদেহ দেশে আনব, তা-ও বুঝতে পারছিলাম না। পরে তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় ছেলের মরদেহ দেশে আনতে পেরেছি।’

শুক্রবার রাতেই সৌরভের মরদেহ তাঁর নিজ বাড়ি নান্দাইলের দেউলডাংরা গ্রামে পৌঁছায়। শনিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

প্রকাশঃ ০১:২১pm, ২০২৬-১১-০৭

আপডেটঃ ০১:২৩pm, ২০২৬-১১-০৭

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে

১

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

২

৯০ দিনের জ্বালানি মজুতের পরিকল্পনা বিপিসির

৩

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

৪

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

৫

হিমাগারে আলুর স্তূপ, কেজিতে লোকসান ১১-১৪ টাকা

৬

ভালুকায় নদীতে ভাসমান সেই লাশের পরিচয় মিলেছে

৭

ত্রাণ প্রতি মন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

৮

গরুসহ ছিনতাই হওয়া পিকআপ উদ্ধার, গ্রেফতার ২

৯

. ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা

১০

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানসহ আটক ৬

১১

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

১২

গফরগাঁওয়ে বীর নিবাস নির্মাণে অনিয়মের প্রতিকার চান মুক্তিযোদ্ধার মেয়ে

১৩

মগড়া খনন ও উদ্ধার: হয়রানির অভিযোগ নদীতীরবর্তী বাসিন্দাদের

১৪

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি

১৫

সুন্দরবনে নিখোঁজের দুদিন পর মর‌দেহ মিললো পর্যটকের

১৬

অফিস প্রাঙ্গণে কর্মচারীর বৌভাত, দাওয়াত খেলেন কর্মকর্তা-ইউএনও

১৭

ময়মনসিংহে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা

১৮

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যুবক নিহত, আহত ১

১৯

খালিয়াজুরীতে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

২০
শিরোনামঃ