Hasan
৮ নভেম্বর ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ভালুকায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (০৭ নভেম্বর, ২০২৬ খ্রি.) উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা প্রশাসন, ভালুকা, ময়মনসিংহের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফিরোজ হোসেন’র সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, এড. ওসমান গনি মল্লিক মাখন, শাখাওয়াত হোসেন পাঠান, সদস্য রহিম ফকির, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক,তাজমুল হক মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি এবং বাংলাদেশের রাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষণা ও ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের নায়ক মেজর জেনারেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে।

​অনুষ্ঠানে নতুন প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাছে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট নাগরিক, শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে

১

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

২

৯০ দিনের জ্বালানি মজুতের পরিকল্পনা বিপিসির

৩

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

৪

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

৫

হিমাগারে আলুর স্তূপ, কেজিতে লোকসান ১১-১৪ টাকা

৬

ভালুকায় নদীতে ভাসমান সেই লাশের পরিচয় মিলেছে

৭

ত্রাণ প্রতি মন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

৮

গরুসহ ছিনতাই হওয়া পিকআপ উদ্ধার, গ্রেফতার ২

৯

. ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা

১০

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানসহ আটক ৬

১১

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

১২

গফরগাঁওয়ে বীর নিবাস নির্মাণে অনিয়মের প্রতিকার চান মুক্তিযোদ্ধার মেয়ে

১৩

মগড়া খনন ও উদ্ধার: হয়রানির অভিযোগ নদীতীরবর্তী বাসিন্দাদের

১৪

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি

১৫

সুন্দরবনে নিখোঁজের দুদিন পর মর‌দেহ মিললো পর্যটকের

১৬

অফিস প্রাঙ্গণে কর্মচারীর বৌভাত, দাওয়াত খেলেন কর্মকর্তা-ইউএনও

১৭

ময়মনসিংহে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা

১৮

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যুবক নিহত, আহত ১

১৯

খালিয়াজুরীতে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

২০
শিরোনামঃ